Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

উদীচী

বাজেটে এবারও উপেক্ষিত সংস্কৃতি খাত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৯:৪৬
বাজেটে এবারও উপেক্ষিত সংস্কৃতি খাত

সংগৃহীত ছবি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ)। আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে সংগঠনটি।

এক যৌথ বিবৃতিতে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন জানিয়েছেন, এই বাজেট পূর্ববর্তী বাজেটের ধারাবাহিকতা মাত্র। এই বাজেট দিয়ে জাতীয় সংস্কৃতির উজ্জীবন সম্ভব নয়। বাজেট দেখে মনে হচ্ছে আগের সরকারগুলোর মতোই সংস্কৃতিকে অপ্রয়োজনীয় খাত মনে করছে বর্তমান সরকার।’

উদীচী বলছে, বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য ৮২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা করেছে। এই বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৪৮৫ কোটি টাকা, আর উন্নয়ন ব্যয় ৩৪১ কোটি টাকা।

বিবৃতিতে উল্লেখ রয়েছে, তুলনামূলকভাবে গত বছরের চেয়ে এবার সংস্কৃতি খাতে বরাদ্দের পরিমাণ কমেছে। অথচ জেলায় জেলায় শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক। পরিচালন ব্যয় বাড়ছে, কিন্তু উন্নয়ন ব্যয় তেমন বাড়ছে না। শিল্পকলা একাডেমি উপজেলা পর্যায়ে সম্প্রসারণের দাবি জানানো হলেও ঘোষিত বাজেটে তা উপেক্ষিত।

বাজেটউদীচী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise