Agamir Somoy E-Paper
সোমবার, ৮ জুন, ২০২৬
আগামীর সময়
প্ল্যাটফর্মে শিশুমনে স্বপ্ন বোনেন শুভ
সোমবার, ৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডে নতুন নজির

  • সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড
  • পাবে রামিসার আইনগত উত্তরাধিকারী
  • রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ ও রামিসার পরিবার
  • রায় দ্রুত কার্যকরে মৃত্যুদণ্ড অনুমোদনে সুপ্রিম কোর্টের উদ্যোগ
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৫৯
সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডে নতুন নজির

ছবি: আগামীর সময়

স্কুলে যাওয়ার সময় হওয়ায় মেয়েকে খুঁজছিলেন মা। দরজার মুখে মেয়ের স্যান্ডেলের এক পাটি পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের নিয়ে ঢোকেন পাশের ফ্ল্যাটটিতে। কিন্তু শোয়ার ঘরে ঢুকতেই স্তব্ধ হয়ে যায় মায়ের পৃথিবী। মেঝেতে পড়ে আছে আট বছরের শিশু রামিসার মাথাবিহীন দেহ। পাশেই বালতিতে রাখা কাটা মাথা। রাজধানীর পল্লবীর এই নৃশংসতা স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। ঘটনার ১৯ দিনের মাথায় গতকাল রবিবার মাত্র ৫ কার্যদিবসের বিচারে এসেছে চূড়ান্ত রায়। প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। দেশের বিচারিক ইতিহাসে এত কম সময়ে রায় ঘোষণার নেই কোনো নজির।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন দেন নজিরবিহীন এ রায়। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা। জরিমানার এই অর্থ পাবে রামিসার  পরিবার। এ মামলাটি ভবিষ্যতে শিশু নির্যাতন দমনে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে রায়ের পর্যবেক্ষণে মত দিয়েছেন বিচারক। রাষ্ট্রপক্ষের পাশাপাশি এমনকি আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও এমন রায়ে সন্তুষ্ট।

রায় শুনে কাঠগড়াতেই অঝোরে কেঁদেছেন স্বপ্না। অন্যদিকে, নাটোরের বাড়িতে বসে ছেলের প্রাণভিক্ষা চেয়েছেন সোহেলের বাবা-মা।

গত ১৯ মে সকাল সাড়ে ৯টা। বাসা থেকে বের হয়েছিল রামিসা। কৌশলে তাকে নিজের ঘরে নিয়ে যায় রিকশা মেকানিক সোহেল রানা। সেখানে ধর্ষণের পর হত্যা করা হয় শিশুটিকে। ঘটনার দিনই পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা। পুলিশ দ্রুতই গ্রেপ্তার করে আসামিদের। ২০ মে আদালতে নিজের দোষ স্বীকার করেন সোহেল। মাত্র পাঁচ দিনে তদন্ত শেষ করে ২৪ মে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ।

ঈদের ছুটি শেষে ১ জুন গঠন হয় অভিযোগ। ১৬ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় ২ জুন। সোহেল আবারও নিজের অপরাধ স্বীকার করে মাফ চান ৩ জুন। পরদিন ৪ জুন যুক্তিতর্ক শেষে গতকাল রবিবার রায় ঘোষণা করেন আদালত।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই বিচারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রায় দ্রুত কার্যকরে মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য সুপ্রিম কোর্টে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী রবিবার (১৪ জুন) থেকে হাইকোর্টে একটি বিশেষ ডেডিকেটেড বেঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন। এই বেঞ্চে দ্রুত নিষ্পত্তি করা হবে রামিসা ও মাগুরার আছিয়া হত্যা মামলার মতো শিশু নির্যাতনের আপিলগুলো। অন্যদিকে দায়িত্বশীল ভূমিকার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃতের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মৃত্যুদণ্ডের খবর নাটোরের সিংড়ায় সোহেলের গ্রামে পৌঁছালে স্বস্তি প্রকাশ করেন এলাকার মানুষ। সোহেল এলাকায় জুয়া, চুরি ও মাদকে সম্পৃক্ত ছিলেন। দেনাগ্রস্ত হয়ে পালিয়ে আসেন ঢাকায়।

ছেলের ফাঁসির কথা শুনে কান্নায় ভেঙে পড়েন সোহেলের মা শাহানাজ বেগম। তিনি বুকফাটা আর্তনাদে বললেন, ‘আমি মা, আমার কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহর কাছে ছেলের জান ভিক্ষা চাই।’ বাবা জাকির হোসেনও ছেলের প্রাণভিক্ষা চেয়ে জানিয়েছেন, আপিল করার সামর্থ্য নেই তাদের। সরকার আইনজীবী দিলে তারা আপিল করবেন।

তবে স্বপ্নার বাবা জিয়াদুল মেনে নেননি মেয়ের এমন নৃশংসতা। তিনি বলেছেন, ‘আমি মেয়েকে
আগেই ত্যাজ্য করেছি। এই বিচারে আমি খুশি। রায় দ্রুত বাস্তবায়ন হোক, আমরা কোনো আপিল করব না।’

রায় ঘোষণার আগে সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আসামি স্বপ্না খাতুনকে কাশিমপুর কারাগার থেকে এবং পৌনে ৯টায় আসামি সোহেলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে হাজির করা হয় আদালতে। তাদের রাখা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়। রায় ঘোষণার আগে পুলিশ পাহারায় কড়া নিরাপত্তায় তাদের তোলা হয় কাঠগড়ায়। এ সময় সোহেলকে দেখা যায় দোয়া পড়তে। বিচারক রায় ঘোষণার জন্য ওঠেন এজলাসে। বেলা ১১টায় শুরু হয় রায় পড়া তখন কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন সোহেল। মাঝেমধ্যে তাকে দেখা যায় দেয়ালে হেলান দিতে। তবে তার স্ত্রী স্বপ্না খাতুন রায় পড়া শুনছিলেন কাঠগড়ায় প্লাস্টিকের টুলে বসে। ৪০ মিনিট রায় পড়া শেষে বিচারক আদেশ দেন তাদের মৃত্যুদণ্ডের। রায় শুনে অঝোরে কাঁদতে থাকেন স্বপ্না। অন্যদিকে উপস্থিত আইনজীবীদের সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আলাদা প্রিজন ভ্যানে কারাগারে পাঠানো হয় স্বপ্না ও সোহেলকে।

রায়ের প্রতিক্রিয়ায় বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলছিলেন, ‘কোনো শিশুর সঙ্গে যদি এ ধরনের ন্যক্কারজনক অপরাধ সংঘটিত হয়, সেক্ষেত্রে কোনো ধরনের দয়া-দাক্ষিণ্য না দেখিয়ে সাজা দিতে হবে। এরই নিরিখে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।’

আলোচিত এই মামলার রায়ে সন্তুষ্ট আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহও। তিনি বললেন, ‘অপরাধী অপরাধের বিচার পেয়েছে।’

বিচার বিভাগে নতুন দৃষ্টান্ত: শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় রায় ঘোষণার মধ্য দিয়ে বিচার বিভাগে নতুন দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। মাত্র পাঁচ কর্মদিবসে— অর্থাৎ এত কম সময়ে বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণার কোনো নজির নেই দেশে।

এর আগে ২০২০ সালে বাগেরহাটে সাত কর্মদিবসে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বিচার শেষ হয়। আর গত বছর ১২ কর্মদিবসে বিচার শেষে মাগুরার আছিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডের রায় হয়। তবে বছর পেরোলোও সাজা কার্যকর হয়নি। উচ্চ আদালতে ঝুলে রয়েছে মামলাটি।

আইনজীবীদের মতে, শিশু ধর্ষণ ও হত্যার মতো মামলায় দ্রুত বিচার হলে অপরাধীদের কাছে শক্ত বার্তা যায়। অপরাধ করে আইনের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই, সে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এজন্য সব মামলার বিচারে এই গতি ধরে রাখতে হবে গণমাধ্যমে এলে বা আলোচিত হলেই দ্রুত বিচার করতে হবে— এমন মনোভাব বাদ দিতে হবে। আইন অনুযায়ী সবাইকে ন্যায়বিচার দিতে হবে। এ ছাড়া নিম্ন আদালতে বিচার শেষে দ্রুত রায় কার্যকরে উদ্যোগ নিতে হবে। রায় কার্যকর ছাড়া বছরের পর বছর মামলা আপিলে ঝুলে থাকলে তা ফলপ্রসূ হবে না।

গতকাল মামলা রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, ‘শিশু রামিসার মামলার মতো দ্রুত, দক্ষ, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত এবং বিচারিক কার্যক্রম ভবিষ্যতে শিশু নির্যাতন ও সহিংসতা-সংক্রান্ত অন্যান্য মামলায়ও অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। বিচারপ্রার্থী জনগণ এবং বিশেষত ভুক্তভোগী শিশু ও তাদের পরিবার যেন অযথা দীর্ঘসূত্রতা এবং অনিশ্চয়তার মধ্যে না থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ একই ধরনের নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন— এটাই এ আদালতের প্রত্যাশা।’

শুধু রায় নয়, তা দ্রুত কার্যকর দেখতে চান ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান। তিনি বললেন, ‘দ্রুত রায় কার্যকর করলে যাদের মধ্যে এ ধরনের প্রবণতা আছে, তারাও আর অপরাধ করতে সাহস পাবেন না।’

ডেথ রেফারেন্স দ্রুত শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ: রামিসা ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন হবে, যা ১৪ জুন থেকে কাজ শুরু করবে। গতকাল আপিল বিভাগে উন্মুক্ত আদালতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এমন ঘোষণা দেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

বিচারিক আদালতে অনেক মামলাতেই দ্রুত বিচার নিষ্পত্তি হয়। কিন্তু মৃত্যুদণ্ডের রায়গুলো উচ্চ আদালতে যাচাইয়ের জন্য এলে বা রায়ের বিরুদ্ধে আপিল করা হলে তার শুনানিতে লাগে বছরের বছর। ফলে রায় কার্যকর হওয়া মানুষের কাছে দৃশ্যমান হয় না। ফলে বিচার নিয়ে মানুষের মনে থেকে যায় হতাশা।

এসব বিবেচনায় অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা মামলার রায়ের বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন। পরে প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠনের ঘোষণা দেন।

অ্যাটর্নি জেনারেল বলছিলেন, ‘প্রধান বিচারপতি আমাদের এই বিচারের বিষয়টিতে উল্লেখ করেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা— অর্থাৎ শিশু রামিসা, আছিয়া (মাগুরা)... এই মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করবেন, যেটি আগামী রবিবার থেকে কার্যকর হবে।’

তিনি জানিয়েছেন যে, এই বেঞ্চটি শুধু এ জাতীয় মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য ডেডিকেটেড থাকবে। সেক্ষেত্রে বিচারিক আদালত কোনো মামলার রায় ঘোষণার পর সেটি আপিল নিষ্পত্তিতে বছরের পর বছরের বিলম্বের যে বিষয়টি, তা থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আইনমন্ত্রী আসাদুজ্জামান সচিবালয়ে রামিসা হত্যাকাণ্ড নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সাত দিনের মধ্যে এ মামলার ফাইল চলে যাবে হাইকোর্ট বিভাগে। সেখানে যাওয়ার পর পেপারবুক প্রস্তুত করতে হয়, যা বাইরে করার সুযোগ নেই; সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হবে। এরপর ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ডের মামলাগুলোর নিষ্পত্তি করবেন সুপ্রিম কোর্ট।

তিনি বলেছেন, ‘রামিসার এ বিষয়ে আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে তিনি সিদ্ধান্ত নেবেন। যত দ্রুত সম্ভব এটি নিষ্পত্তি করব।’

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন নাটোর প্রতিনিধি



রামিসা হত্যাসোহেল স্বপ্নমৃত্যুদণ্ডআদালত
    শেয়ার করুন:
    Advertisement
    বিশ্ব রোবোটিক্সে ইতিহাস গড়ল ইউআইইউ

    বিশ্ব রোবোটিক্সে ইতিহাস গড়ল ইউআইইউ

    ০৮ জুন ২০২৬, ০০:৫৩

    না হেরেও বিদায় মারুফুলের দলের

    না হেরেও বিদায় মারুফুলের দলের

    ০৮ জুন ২০২৬, ০১:২১

    ফল প্রকাশে অনিয়মের অভিযোগ পিপিপি ও পিটিআইয়ের

    ফল প্রকাশে অনিয়মের অভিযোগ পিপিপি ও পিটিআইয়ের

    ০৮ জুন ২০২৬, ০১:৪৪

    ইরানকে আলোচনায় ফেরার আহ্বান ট্রাম্পের

    ইরানকে আলোচনায় ফেরার আহ্বান ট্রাম্পের

    ০৮ জুন ২০২৬, ০২:১৮

    মধ্যপ্রাচ্য উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা, বন্ধ আকাশসীমা

    মধ্যপ্রাচ্য উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা, বন্ধ আকাশসীমা

    ০৮ জুন ২০২৬, ০২:৫৩

    ইসরায়েলকে পাল্টা হামলা না করতে ট্রাম্পের আহ্বান

    ইসরায়েলকে পাল্টা হামলা না করতে ট্রাম্পের আহ্বান

    ০৮ জুন ২০২৬, ০৩:০৯

    ‘গুরুতর ভুল’ করেছে ইরান, গাজা ক্রসিং বন্ধ ঘোষণা

    ‘গুরুতর ভুল’ করেছে ইরান, গাজা ক্রসিং বন্ধ ঘোষণা

    ০৮ জুন ২০২৬, ০৩:৩৮

    চিকিৎসার জন্য এখনো কেন ঢাকায়

    চিকিৎসার জন্য এখনো কেন ঢাকায়

    ০৮ জুন ২০২৬, ০৩:০৫

    কলেজে কলেজে ‘পেইড হলিডে’

    কলেজে কলেজে ‘পেইড হলিডে’

    ০৮ জুন ২০২৬, ০৩:০৪

    রপ্তানির আড়ালে চাঞ্চল্যকর অর্থপাচার

    রপ্তানির আড়ালে চাঞ্চল্যকর অর্থপাচার

    ০৮ জুন ২০২৬, ০৩:৩৭

    বাণিজ্যচুক্তির প্রভাব কি এবার জাহাজভাঙা শিল্পে?

    বাণিজ্যচুক্তির প্রভাব কি এবার জাহাজভাঙা শিল্পে?

    ০৮ জুন ২০২৬, ০৩:০৫

    জার্মানির ৩০ বছরের খরা কাটালেন জভেরেভ

    জার্মানির ৩০ বছরের খরা কাটালেন জভেরেভ

    ০৮ জুন ২০২৬, ০৪:৩৭

    সিএনজিকে ধাক্কা, সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

    সিএনজিকে ধাক্কা, সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

    ০৮ জুন ২০২৬, ০৪:৪২

    সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ফ্রেশ এলপি গ্যাসের

    সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ফ্রেশ এলপি গ্যাসের

    ০৮ জুন ২০২৬, ০১:৪৫

    সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডে নতুন নজির

    সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডে নতুন নজির

    ০৮ জুন ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise