Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

আসিফ মাহমুদের রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫২
আসিফ মাহমুদের রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ

আসিফ মাহমুদ—ফাইল ছবি

দুর্নীতি ও অর্থপাচারের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা উল্লেখ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে দুই দফা প্রেস ব্রিফিং করেছে, তার বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। সজীব ভূঁইয়ার আইনজীবী জহিরুল ইসলাম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই আইনজীবী জানিয়েছেন, বর্তমানে সুপ্রিম কোর্টে অবকাশ চলছে। এই অবকাশে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ মঙ্গলবার শেষ দিনের মতো বিচারকার্য পরিচালনা করেছেন। ফলে অনেক মামলাই তারা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। এসবের মধ্যে আসিফ মাহমুদের মামলাটিও রয়েছে।

অবকাশ শেষে হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারকার্য শুরু হলে রিট পিটিশনটি নতুন কোনো বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও সহকারী পরিচালক আসিফ মাহমুদের বিষয়ে প্রেস ব্রিফিং করেন। এসব প্রেস ব্রিফিং কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আরজি জানানো হয়েছে রিটে। পাশাপাশি এসব ব্রিফিং কেন সংস্থাটির ২০১১ সালের তথ্য অবমুক্তকরণ নীতিমালার পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতেও রুল চাওয়া হয়েছে।


আরও পড়ুন

দুদকের উদ্দেশ্য ‘চরিত্র হনন’, পদক্ষেপ নেবেন আসিফ মাহমুদ

০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করলে, তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলমান অনুসন্ধান বা তদন্ত নিয়ে আর কোনো প্রেস ব্রিফিং না করতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। একই সঙ্গে গত ২ ও ১৩ সেপ্টেম্বরের অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের অন্তর্বর্তী নির্দেশনাও চাওয়া হয়েছে।


রিটে বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে ‘প্রকাশ্য সত্য’ হিসেবে ঘোষণা করার ক্ষমতা দুদক বা সংস্থাটির জনসংযোগ কর্মকর্তাদের দেওয়া হয়নি। অনুসন্ধান শুরুর পরপরই কোনো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের প্রেস ব্রিফিং ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’। এতে বিচার হওয়ার আগেই নির্দোষ থাকার আইনি ধারণা ক্ষুণ্ণ করার পাশাপাশি মিডিয়া ট্রায়াল হয়েছে।

দুদক প্রাতিষ্ঠানিক ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে সজিব ভূঁইয়ার সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত করার কাজে যুক্ত হয়েছে বলে রিটে দাবি করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর ব্রিফিংয়ে সজিব ভূঁইয়ার বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় দুদক। এই প্রেস ব্রিফিংয়ের পর তা প্রত্যাহার করতে সজিব ভূঁইয়া আইনি নোটিস পাঠালেও ১৩ সেপ্টেম্বর আরেকটি প্রেস ব্রিফ করে দুদক।

ওই ব্রিফিংয়ে সজিব ভূঁইয়ার বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ৩৬ জন জেলা প্রশাসক, এলজিইডির প্রধান প্রকৌশলী নিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে শতকোটি টাকা কমিশন বাণিজ্য ও বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের কথা উল্লেখ করা হয়।

আসিফ মাহমুদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!