Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর

ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৫:৩০
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

সংগৃহীত ছবি

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। মামলাটি গ্রহণের মতো উপাদান না থাকায় ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় আবেদনটি খারিজ করা হয়েছে।

এর আগে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের ৪৪ বছর বয়সী এক নারী এ মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি নেন। শুনানি শেষে মামলাটি নেওয়ার উপাদান না থাকায় আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

মামলার আবেদনে ড. ইউনূস ছাড়াও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান, ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা ও বর্তমান সংসদ সদস্য নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে আসামি করার আবেদন করা হয়।


আরও পড়ুন

৩২ নাম্বারে ভাঙচুর, ড. ইউনূস ও এনসিপি নেতাদের নামে মামলার আবেদন

২০ আগস্ট ২০২৬

এ ছাড়া সংসদ সদস্য আকতার হোসেন, আব্দুল হান্নান মাসউদ, হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেতা সারজিস আলম, সামান্থা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, তাহরীমা জান্নাত (সুরভী), বুলডোজার সরবরাহকারী মো. মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদের নামও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও ৩০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করার কথা উল্লেখ করা হয়।

ধানমন্ডি ৩২ভাঙচুরমামলাআদালত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise