বিচারের জন্য ট্রাইব্যুনালে গেল শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের মামলাটি বিচারে প্রস্তুত হওয়ায় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বদলির আদেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক অভিযোগপত্রটি গ্রহণ করে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান এ অভিযোগপত্র দেন। এতে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়।
গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয় রামিসা। এ ঘটনায় ওই দিনই পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আসামিদের।






