শিশু
রামিসা আক্তারকে ধর্ষণ-হত্যার আলোচিত মামলাটিতে হাইকোর্টের রায় পড়া চলছে। রামিসার
বাবা হান্নান মোল্লা আশা করছেন, বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টেও বহাল
থাকবে।
এই
বছরের ১৯ মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর বাসায়
ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয় সাত বছরের শিশুটি।
এরপর সারাদেশে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে এক সপ্তাহের মধ্যে পুলিশ
মামলার অভিযোগপত্র দেয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মধ্যে গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন
দমন ট্রাইব্যুনাল মামলার রায় দেয়।
রায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডাদেশ হয়।...