Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

দুর্নীতির মামলাতেও বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে নেই বাধা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২১:৩১
দুর্নীতির মামলাতেও বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে নেই বাধা

সংগৃহীত ছবি

পাঁচ মামলায় গ্রেপ্তার হয়ে আট মাস ধরে কারাবন্দি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক একে একে সব মামলায় জামিন পেলেন। সবশেষ বুধবার ‘রাজউকের প্লট নিতে অনিয়মের’ অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাকে জামিন দিয়েছে হাইকোর্ট।

এর আগে গত ৮ মার্চ চার মামলায় জামিন পান অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার সাবেক এই প্রধান বিচারপতি।

বুধবার দুদকের মামলায় তার জামিন আবেদনের রায় দেয় বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ।

বিষয়টি নিশ্চিত করেছেন খায়রুল হকের আইনজীবী মোতাহের হোসেন সাজু।

‘এখন তার কারামুক্তিতে আইনগত বাধা নেই, যদি সরকার আর কোনো কিছু না করে আরকি। তারাতো একটাতে জামিন হলে আরেকটা দিয়ে দেয়’- বলছিলেন মোতাহার হোসেন।


জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই


জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত একটি রায় জালিয়াতিসহ চার মামলায় হাইকোর্টের অন্য একটি দ্বৈত বেঞ্চ ৮ মার্চ খায়রুল হককে জামিন দেয়।

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। এই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়।

জামিনহাইকোর্টসাবেক প্রধান বিচারপতিখায়রুল হক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise