বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগার থেকে ভার্চ্যুয়ালি উপস্থিত দেখিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ নিয়ে তাকে নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আটটি মামলায় জামিন পেলেও এই মামলায় গ্রেপ্তার দেখানোয় তার কারামুক্তি আটকে গেছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসাইনের ভাষ্য, খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর পর জামিন চেয়ে আবেদন করা...