Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

হুইলচেয়ারে আদালতে সাবেক স্বরাষ্ট্র সচিব

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৪:৫৩
শেয়ার করুন:
হুইলচেয়ারে আদালতে সাবেক স্বরাষ্ট্র সচিব

ছবি: আগামীর সময়

কারাবন্দি সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে রাজধানীর কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার শুনানিতে পুলিশের সহযোগিতায় হুইলচেয়ারে তাকে আদালতে নেওয়া হয়।

শুনানি শেষে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে গ্রেপ্তার দেখান। পরে তাকে হুইলচেয়ারে ফের আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় তার হাতে হ্যান্ডকাফ, মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।

জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানিয়েছেন, তার মক্কেল খুবই অসুস্থ। ব্যথায় দাঁড়াতে পারেন না। তাকে হুইলচেয়ারে আদালতে নেওয়া হয়। পরে কোতোয়ালি থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে তাকে ১৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো, যা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন।

এর আগে রাজধানীর কোতোয়ালি এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ভিকটিম রিপন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ জোনার টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন এই আবেদনটি করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট কোতোয়ালি থানাধীন সদরঘাট ডিআইটি বাজার মোড়ে ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। ওই সময় আসামিদের ছোড়া গুলিতে ভিকটিম রিপন গলায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্ট রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ২০২৪ সালের ২৮ আগস্ট নিহতের স্ত্রী ফাহিমা বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

কোতোয়ালি থানাআদালতগ্রেপ্তারস্বরাষ্ট্র সচিবজাহাঙ্গীর আলম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য