Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

বিচারপতিদের নিরাপত্তা হ্রাসের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩
বিচারপতিদের নিরাপত্তা হ্রাসের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা হ্রাস করে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করা হয়েছে।

আজ রবিবার সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ১০ জন আবেদনকারীর পক্ষে রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে গত ২৭ আগস্টে এ সংক্রান্ত জারি করা পরিপত্র বাতিলের প্রার্থনা করা হয়েছে।

আবেদনকারীরা বলছেন, ওই পরিপত্র বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ও আপিল বিভাগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

আবেদনে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২ মার্চ একই ধরনের একটি পরিপত্র জারি করা হলে হাইকোর্ট বিভাগ ২০২৫ সালের ৬ মার্চ সুয়োমোটো রুল জারি করেন। এরপর তার কার্যকারিতা স্থগিত করেন।

একইসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। পরবর্তীতে ২০২৫ সালের ৯ মার্চ ওই পরিপত্রটি বাতিল করা হয়।

রিট আবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও নতুন পরিপত্র জারি করা বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীরা দাবি করেছেন।

আবেদনকারীরা পরিপত্রটির কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি এটিকে আইনগত ভিত্তিহীন ও অকার্যকর ঘোষণা এবং আগের নিরাপত্তাব্যবস্থা পুনর্বহালের নির্দেশনা চেয়েছেন।

আবেদনকারী আইনজীবিরা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, অ্যাডভোকেট মো. মিজানুল হক, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ শানেওয়াস, অ্যাডভোকেট ছাব্বির রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান।

রিটআদালতবিচারপতিসুপ্রীম কোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা