Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

সাঈদ খোকন জুলাই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৫১
শেয়ার করুন:
সাঈদ খোকন জুলাই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে

আজ সন্ধ্যায় সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। ছবি: আগামীর সময়

জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সন্ধ্যায় সাঈদ খোকনকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক সাতটি কারণ দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ ছাড়া তার পরবর্তী পরিকল্পনা, পলাতক আসামিদের অবস্থান, অজ্ঞাতনামা আসামিদের পরিচয়, তাকে আশ্রয়দাতাদের পরিচয় এবং তাদের বর্তমান আস্তানা ও সভা-আলোচনার স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা দরকার বলেও জানান এই কর্মকর্তা।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে যুক্তি তুলে ধরেন। রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী আবু সাঈদ সাগর। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে থাকা আবদুল মোতালেব নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন

৭ কারণে সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন

১৭ নভেম্বর ২০২৬

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। মামলার ২৯ নম্বর আসামি হলেন সাঈদ খোকন।

এদিকে, জুলাই আন্দোলনের হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর করা হলেও সাঈদ খোকনকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর কথা বলেছিল পুলিশ।

জুলাই আন্দোলনের পর থেকে আত্মগোপনে ছিলেন সাঈদ খোকনআজ সকালে বারিধারার একটি বাড়ি থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাকে গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করলেও তখন এসআরবির পক্ষ থেকে গ্রেপ্তারের কারণ জানানো হয়নি।

দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পল্টন থানার মামলাটি হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর।

আরও পড়ুন

‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

১৭ নভেম্বর ২০২৬

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশি হামলায় মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এতে শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করেন বাদী মাহফুজুর রহমান।

জুলাই আন্দোলনের পর থেকে আত্মগোপনে থাকা সাঈদ খোকন সম্প্রতি ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ‘আবার ফিরবেন’ বলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন।

সাঈদ খোকনজুলাই আন্দোলনরিমান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি: ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি: ফারিণ

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন