জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।এদিন সন্ধ্যায় সাঈদ খোকনকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক সাতটি কারণ দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।এ ছাড়া তার পরবর্তী পরিকল্পনা, পলাতক আসামিদের অবস্...