Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের আরও ৩ দিনের রিমান্ডে

আগামীর সময় রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৭:২৭
সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের আরও ৩ দিনের রিমান্ডে

ছবি: আগামীর সময়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক কুমার দাস নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরের আরও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

এদিন তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। তাকে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক কে এম আবদুল শরিফুল ইসলাম। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ মে এই মামলায় গ্রেপ্তার দেখানোর পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর অনিক কুমার দাস বাদী হয়ে কোতোয়ালি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ৩০ মার্চ মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এই মামলায় রিমান্ড শেষে গত ৫ এপ্রিল কারাগারে পাঠানো হয়। ওইদিন পল্টন মডেল থানার বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় চার দফায় ১২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় গত ১৭ ও ২০ এপ্রিল দুই দফায় তার তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ২৩ এপ্রিল উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তার চার দিন, গত ২৭ এপ্রিল দুই দিন ও ২৯ এপ্রিল তিন দিন ও ২ মে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে ৫ মে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

আদালতআফজাল নাছেরসাবেক সেনা কর্মকর্তা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise