Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

মৎস্যজীবীকে গুমের অভিযোগে হাইকোর্টে রিট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২১:৪৫
মৎস্যজীবীকে গুমের অভিযোগে হাইকোর্টে রিট

গ্রাফিকস: আগামীর সময়

সুন্দরবন এলাকায় মিরাজ শেখ (৩০) নামের এক মৎস্যজীবী যুবককে গুম করার অভিযোগ এনে আদালতে রিট করেছেন নিখোঁজের বাবা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা এই রিটে গুম হওয়া ব্যাক্তিকে আদালতের সামনের হাজির করার জন্য সরকার এবং কোস্ট গার্ডের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটটি করেছেন নিখোঁজ যুবকের বাবা মো. মোস্তফা শেখ। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, কোস্ট গার্ডের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে দাবি করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই যুবককে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার অবস্থান সম্পর্কে পরিবারকে কোনো তথ্য জানানো হয়নি। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তার সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের শরণাপন্ন হন তার বাবা। নিখোঁজ সন্তানকে আদালতে হাজির করে তার অবস্থান ও আটকের আইনগত ভিত্তি ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া প্রয়োজন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিটটি হাইকোর্টের বিশেষ মূল এখতিয়ার বেঞ্চে দায়ের করা হয়েছে। আদালত প্রাথমিক শুনানি শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দিতে পারেন।

আরও পড়ুন

২ বছরে প্রথম গুমের অভিযোগ

২২ জুলাই ২০২৬

গুমের এই অভিযোগকে অস্বীকার না করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান মানবাধিকারকর্মী নূর খান লিটন। তিনি বললেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ আশা করেছিল, গুমের মতো গুরুতর অভিযোগের আর পুনরাবৃত্তি হবে না। কিন্তু পরিবারের অভিযোগ অনুযায়ী আবারও এমন একটি ঘটনা সামনে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। হাইকোর্ট যেহেতু এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন, তাই কোনো সময়ক্ষেপণ না করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান জানাতে হবে। এটি কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, বরং অভিযোগ যদি থেকে থাকে, তবে তা সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে। তাই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। স্বৈরাচারি সরকারের মতো ঘটনা অস্বীকার না করে অভিযোগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। কোনো মহলেরই উচিত হবে না এই ঘটনাকে পাশ কাটানো।

এ বিষয়ে কোস্ট গার্ডের বা অন্য বিবাদীপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গুমমৎস্যজীবীকোস্ট গার্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম