Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এইচআরডব্লিউর উদ্বেগ

২ বছরে প্রথম গুমের অভিযোগ

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:২৬
২ বছরে প্রথম গুমের অভিযোগ

এইচআরডব্লিউ বলেছে, মিরাজ শেখকে সর্বশেষ দেখা গিয়েছিল কোস্ট গার্ডের হেফাজতে, যাতে প্রতীয়মান হচ্ছে, এটাই দুই বছরে বাংলাদেশে প্রথম গুমের ঘটনা হতে পারে।

বাগেরহাটের মোংলা থেকে কোস্ট গার্ড সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিন মাস পার হতে চললেও ওই যুবকের সন্ধান পায়নি পরিবার। একে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে গুমের প্রথম ঘটনা হিসেবে তুলে ধরে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

নিখোঁজ ওই যুবকের নাম মিরাজ শেখ (৩০)। তার বাড়ি মোংলার জয়মণি গ্রামে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তাকে দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করার পাশাপাশি গুম রোধে নিরাপত্তা বাহিনীগুলোর জবাবদিহি নিশ্চিতে প্রয়োজনীয় আইনি ও কাঠামোগত সংস্কারেরও আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

এইচআরডব্লিউ বলেছে, মিরাজ শেখকে সর্বশেষ দেখা গিয়েছিল কোস্ট গার্ডের হেফাজতে, যাতে প্রতীয়মান হচ্ছে, এটাই দুই বছরে বাংলাদেশে প্রথম গুমের ঘটনা হতে পারে। লন্ডনের স্থানীয় সময় গত রবিবার রাতে এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির ভাষ্য, গুম প্রতিরোধের লক্ষ্যে যে সংস্কার প্রস্তাব হয়েছিল, তা বাতিলের সিদ্ধান্ত থেকে বাংলাদেশ সরকারের সরে আসা উচিত। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা উচিত।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেছেন, ‘শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে হাজারো মানুষ গুমের শিকার হয়েছেন এবং সর্বশেষ এ ঘটনা দেখাচ্ছে যে যথাযথ সংস্কার ছাড়া এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। এটি স্পষ্ট, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন সংস্থার মধ্যে এ ধরনের চর্চা গভীরভাবে গেঁথে গেছে। সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া নতুন সরকারের (নাগরিকদের) সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করা উচিত।’

এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ১০ এপ্রিল রাতে মোংলার সুন্দরবনসংলগ্ন জয়মণির ঘোল এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা জেলে মিরাজ শেখকে আটক করে স্পিডবোটে তুলে নিয়ে যেতে দেখেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরদিন তার পরিবারের সদস্যরা মোংলার দিগরাজে কোস্ট গার্ডের কার্যালয়ে গেলে প্রথমে বলা হয়, মিরাজ একটি ‘অভিযানে’ আছেন এবং তাদের বিকালে আসতে বলা হয়; কিন্তু বিকালে গেলে কোস্ট গার্ড জানিয়েছে, মিরাজ কখনোই সেখানে ছিলেন না।

মিরাজ শেখের পরিবারের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিনের ভাষ্য, প্রত্যক্ষদর্শীরা গুম করার সময় ও পরিস্থিতি এবং কোস্ট গার্ডের সদস্যরা কীভাবে মিরাজ শেখকে তুলে নিয়ে গেছেন, তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

মিরাজের পরিবার এ বিষয়ে একাধিক সরকারি কর্মকর্তার কাছে চিঠি দিয়েও কোনো ফল পায়নি। পরে মিরাজের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ জুলাই হাইকোর্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাকে খুঁজে বের করে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন।

এইচআরডব্লিউহিউম্যান রাইটস ওয়াচকোস্ট গার্ডমিরাজ শেখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার