অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করা যেমন বিচার বিভাগের আমানত, তেমনি নিরপরাধ মানুষকে সাজা দেওয়া চরমভাবে নীতিবিরুদ্ধ কাজ। ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় এবং বিনা বিচারে আটকে রাখার বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর প্রতিবেদন দেশের বিচারব্যবস্থার এক ভয়াবহ চেহারা উন্মোচিত করেছে।
নুসরাত হত্যা মামলায় নিম্ন আদালতের বিচারক যেভাবে হত্যাকাণ্ডে সম্পৃক্ততা না থাকা মানুষকে মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত দণ্ড দিয়ে কনডেম সেলে পাঠিয়েছেন, তা কোনো স্বাভাবিক বিচারিক ভুল নয়— বরং এট...