Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এইচআরডব্লিউর বিবৃতি

বাংলাদেশে বাকস্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০১
বাংলাদেশে বাকস্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন

সংগৃহীত ছবি

বাংলাদেশে আবারও সামনে এসেছে বাকস্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন। চারজনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।

সংস্থাটি বলছে, আগের সরকারের মতো সাইবার আইন ব্যবহার করে মানুষকে দমনের প্রবণতা ফিরে আসছে। নতুন সরকারের উচিত মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং আইনের অপব্যবহার বন্ধ করা।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির ভাষ্য, নির্বাচনে জয়লাভ করে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারান শেখ হাসিনা। তার আমলে কঠোর আইন ব্যবহার করে কণ্ঠরোধ করা হয়েছিল সাংবাদিক ও সাধারণ মানুষের।

এইচআরডব্লিউ জানাচ্ছে, নতুন সরকার ক্ষমতায় আসার পরও সেই আগের পরিস্থিতির বড় পরিবর্তন হয়নি।  

সংস্থার এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলছিলেন, মানুষ স্বাধীনতার জন্য লড়াই করেছে। এখন সেই স্বাধীনতা রক্ষা করা জরুরি। কয়েক মাসের মধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে গ্রেপ্তার হওয়া খুবই উদ্বেগজনক।

বিবৃতিতে বলা হয়, ১৭ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছে এম হাসান নাসিমকে। অভিযোগ, একটি ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। সেখানে ছিল একজন আইনপ্রণেতাকে নিয়ে মন্তব্য। রাজধানীর নিজ বাসা থেকে আটক করা হয়েছে তাকে, করা হয়েছে সাইবার নিরাপত্তা আইনে মামলা।

এর আগে ৫ এপ্রিল ভোলায় গ্রেপ্তার হয়েছেন সওদা সুমি। অভিযোগ, সামাজিক মাধ্যমে সরকারবিরোধী মন্তব্য করেছিলেন তিনি। ৩১ মার্চ ময়মনসিংহে গ্রেপ্তার হয়েছেন আজিজুল হক। তার বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর একটি বিতর্কিত ছবি শেয়ার করেছিলেন তিনি। ২ এপ্রিল মুন্সিগঞ্জে আটক করা হয়েছে শাওন মাহমুদকে। অভিযোগ, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করেছিলেন তিনি।

এ ধরনের গ্রেপ্তার ও মামলার ঘটনাগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছে এইচআরডব্লিউ। সাইবার নিরাপত্তা আইন এখনো অনেক জায়গায় অস্পষ্ট। এতে করে আইন প্রয়োগকারী সংস্থার অপব্যবহারের সুযোগ থাকে।

সংস্থাটি আরও বলছে, বাংলাদেশের সংবিধান মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। আন্তর্জাতিক আইনও এই অধিকার দেয়।

তাদের আহ্বান— সংস্কার করতে হবে এ ধরনের আইন, রক্ষা করতে হবে মানুষের মতপ্রকাশের অধিকার।

এইচআরডব্লিউমানবাধিকারসাইবার নিরাপত্তা আইন
    শেয়ার করুন:
    Advertisement
    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    মলিন মাইলফলক রঙিন করেন মমিন

    মলিন মাইলফলক রঙিন করেন মমিন

    ১১ আগস্ট ২০২৬, ০২:৫০

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    নমুনাতেই শেষ ১৮ কোটির গবেষণা

    নমুনাতেই শেষ ১৮ কোটির গবেষণা

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    অলিরও কথা শুনে...

    অলিরও কথা শুনে...

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৩০

    নাঙ্গলকোটে দুই মাদ্রাসায় পাস করেনি কেউ, ১৬টির ফল বিপর্যয়

    নাঙ্গলকোটে দুই মাদ্রাসায় পাস করেনি কেউ, ১৬টির ফল বিপর্যয়

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৪২

    ব্যবসা সহজ করতে টাস্কফোর্স

    ব্যবসা সহজ করতে টাস্কফোর্স

    ১১ আগস্ট ২০২৬, ০৫:০১

    ঢাকায় বৃষ্টির শঙ্কা, মৃদু তাপপ্রবাহের আভাস তিন বিভাগে

    ঢাকায় বৃষ্টির শঙ্কা, মৃদু তাপপ্রবাহের আভাস তিন বিভাগে

    ১১ আগস্ট ২০২৬, ০৮:২৪

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০০

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise