Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

স্টাফ রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৬:৪৭
ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

ছবি: আগামীর সময়

রাজধানীর মিরপুর মডেল থানায় করা বিপ্লব শেখ (১৯) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআইর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ ​সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর মিরপুর মডেল থানার বিপ্লব শেখ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক মো. হাবিব উল্ল্যাহ। প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর ইসলাম তাকে গ্রেপ্তার দেখান। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে রিমান্ড শুনানি শুরু হয়।

এ সময় তার আইনজীবী উম্মে হাবিবা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর আজমল হাসপাতালের সামনে ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে অংশ নেন ভুক্তভোগী বিপ্লব শেখ। এ সময় আন্দোলন দমনের লক্ষ্যে মিছিলে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। ​এতে বিপ্লব শেখের গলায় ও কোমরে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই নিহতের বাবা পারভেজ শেখ বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে পল্টন মডেল থানার মামলায় তিন দফায় ১৪ দিনের রিমান্ডে নিতে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত ৭ এপ্রিল মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় চার দফায় ১৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মাসুদ উদ্দিন চৌধুরীআদালতরিমান্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise