বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর বাড্ডার সাতারকুলে ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগুনের খবর পেয়ে ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তিনি আরও জানান, পূর্বাচল থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
আগুনের ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





