Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

১৭ বছরের অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে জ্বালানি খাত: জ্বালানিমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:৩৫
১৭ বছরের অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে জ্বালানি খাত: জ্বালানিমন্ত্রী

সংগৃহীত ছবি

বিগত ১৭ বছরে তেল-গ্যাস অনুসন্ধানে কার্যকর উদ্যোগ না নেওয়ার খেসারত এখন দেশকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, দীর্ঘ সময় ভূগর্ভ ও সমুদ্রে অনুসন্ধান না করায় জ্বালানি খাতে তৈরি হয়েছে সংকট।

শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, অতীত সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন খাতকে পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ায় দেশ ‘ব্ল্যাকমেইলিংয়ের মুখে’ পড়ে।

তিনি জানালেন, সংকট মোকাবিলায় আগামী সোমবার আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গভীর সমুদ্রে শুরু করা হবে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে করা হচ্ছে শক্তিশালী এবং নতুন রিগ কেনা হচ্ছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ খাত প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, বাড়ি বাড়ি গ্যাস দেওয়া ছিল ঐতিহাসিক ভুল। তিনি দাবি করেন, শিল্প খাতের পরিবর্তে আবাসিকে গ্যাস ব্যবহারের কারণে দীর্ঘমেয়াদে সংকট তৈরি হয়েছে এবং এখন চাইলেই তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেছেন, অতীতে বিদ্যুৎ উৎপাদন খাতকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত বলা যায়। তার ভাষায়, গত ১৭ বছরে কুইক রেন্টাল ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর হাতে চাবিকাঠি গেছে চলে।

জ্বালানিমন্ত্রী অভিযোগ করেন, বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও ক্যাপাসিটি চার্জের কারণে সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি হয়েছে। শুধু বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পরিশোধেই প্রায় ৫৬ হাজার কোটি টাকার চাপ সামলাতে হচ্ছে।

তিনি জানান, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের হুমকি দিয়ে অর্থ দাবি করছে এবং এ কারণে নিয়মিতভাবে অর্থমন্ত্রীর সঙ্গে সমন্বয় করতে হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌর, বায়ু ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে সরকার গুরুত্ব দিচ্ছে। জুনের মধ্যে একটি বিনিয়োগবান্ধব সৌর বিদ্যুৎ নীতি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বললেন, বর্তমানে সোলার ব্যাটারির ওপর উচ্চ কর বিনিয়োগ বাধাগ্রস্ত করছে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে।

সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, চলতি মেয়াদের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

জ্বালানি মন্ত্রীজ্বালানি খাতবিদ্যুৎ উৎপাদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    advertiseadvertise