যে লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটকে একসময় ‘অতীতের গল্প’ ভেবে দেশের মানুষ স্বস্তি পেয়েছিল, সেই লোডশেডিং আজ আবার ফিরে এসেছে। আধুনিক সভ্যতায় বিদ্যুৎ নাগরিক জীবন ও অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু বর্তমান জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার (ডলার) ঘাটতি, যান্ত্রিক ত্রুটি ও নীতিগত দুর্বলতার কারণে রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম— সর্বত্রই ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতি, শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবার ওপর।
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটে...