Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

৬ বছরে ৪২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আদানির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২১:২১
৬ বছরে ৪২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আদানির

সংগৃহীত ছবি

ছয় বছরে ২৩ হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে আদানি পাওয়ার। লক্ষ্য ২০৩২ সালের মধ্যে বর্তমান সক্ষমতা ১৯ হাজার মেগাওয়াট থেকে বাড়িয়ে ৪২ হাজার মেগাওয়াটে উন্নীত করা। আর এজন্য বিনিয়োগ করবে ২ হাজার ১০৬ কোটি মার্কিন ডলার। পাশাপাশি গ্রিন এনার্জি সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অবকাঠামো উন্নয়নেও নজর দিয়েছে ভারতের শীর্ষ শিল্প গোষ্ঠী আদানি গ্রুপ।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ঝাড়খন্ড থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছে আদানি পাওয়ার। শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যেই ১৬০০ মেগাওয়াট ক্ষমতার ওই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি, যা লোডশেডিং মোকাবিলায় বড় ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের উদ্দেশে লেখা এক চিঠিতে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি জানিয়েছেন, মার্কিন বিচার বিভাগ তার ও গ্রুপের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নবায়নযোগ্য জ্বালানি খাতে ঘুষ প্রদানের অভিযোগের বিষয়টি গ্রুপটির সঙ্গে পৃথকভাবে নিষ্পত্তিতে পৌঁছেছে।

‘মার্কিন আইনি কার্যক্রম-সংক্রান্ত বিষয়গুলো এখন সম্পূর্ণ অতীত। এটি আমাদের নতুন আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে পরবর্তী প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তীব্র বিতর্ক ও তদন্তের মুখেও গ্রুপের ব্যবসায়িক অগ্রযাত্রা কোনো মুহূর্তে থমকে যায়নি,’ যোগ করেন তিনি।

চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের রোডম্যাপ তুলে ধরে গৌতম আদানি উল্লেখ করেন, ‘প্রযুক্তির ভবিষ্যৎ নির্মিত হবে বাস্তব অবকাঠামোর ভিত্তির ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের ক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন গ্রিড, ডেটা সেন্টার ও লজিস্টিকস খাতে বিশাল বিনিয়োগের দাবি রাখে।’

জলবায়ু পরির্বতনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশ্ব যখন সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে তখন পিছিয়ে নেই আদানি পাওয়ার। বর্তমানে প্রতিষ্ঠানটির নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৫ হাজার ১শ মেগাওয়াট।

এদিকে ডিজিটাল অবকাঠামো খাতে গ্রুপটি ২০৩০ সালের মধ্যে ২ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার প্ল্যাটফর্ম নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি বিশাখাপত্তনমে বৃহৎ পরিসরের একটি ডেটা সেন্টার স্থাপনে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে আদানি গ্রুপ।

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে আদানি গ্রুপের রাজস্ব ৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৩ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কর-পরবর্তী নিট মুনাফা ১৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে পৌঁছেছে প্রায় ৫ বিলিয়ন ডলারে। বছরজুড়ে মূলধনি বিনিয়োগের পরিমাণ ছাড়িয়েছে ১ হাজার ৫৮০ কোটি ডলার, যা গ্রুপের ইতিহাসে বার্ষিক বিনিয়োগের অন্যতম সর্বোচ্চ রেকর্ড। এছাড়া, আদানি গ্রুপের বন্দর বিভাগ এ বছর ৫০০ কোটি টনেরও বেশি পণ্য পরিবহন পরিচালনা করেছে।

আদানি পাওয়ারবিদ্যুৎ উৎপাদনজ্বালানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    advertiseadvertise