Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

প্রতারক চক্রের দুই নারীসহ ১২ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৬
প্রতারক চক্রের দুই নারীসহ ১২ সদস্য গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সামাজিক মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠতা গড়ে ওঠার পর (নাম প্রকাশে অনিচ্ছুক) এক ব্যক্তিকে দেখা করার অনুরোধ জানায় তুলিয়া আক্তার সুমি নামের তরুণী।


রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন প্লাজার সামনে দুজনের দেখা হয়। এর পর সুমি তাঁকে বাসায় নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তিকে কয়েকজন এলোপাতাড়ি মারধর করে মোটা অঙ্কের টাকা আদায় করে। এ ঘটনায় জড়িত চক্রটির ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো– তুলিয়া আক্তার সুমি, দুলালী ওরফে মীম, ওমর ফারুক, শফিকুল ইসলাম শান্ত, সজল তালুকদার, মো. ইয়াছিন, নাছির খান, সাদ্দাম, মেহেদী হাসান শাহরিয়া, আজিজুল হাকিম টুটুল, কামরুল ইসলাম ও মো. রাব্বি। গত রবি ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ভোরে সায়েদাবাদ জনপদ মোড় এলাকা থেকে চক্রের সদস্যরা দুই ব্যক্তিকে অপহরণ করে। তাদের মাতুয়াইল কবরস্থান রোড এলাকার একটি বাসায় আটক রেখে মারধর করা হয়। তখন অজ্ঞাতনামা দুই নারীর সঙ্গে তাদের আপত্তিকর ছবি তুলে রাখা হয়।


তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তারা দুজনের মানিব্যাগে থাকা ৪৮ হাজার টাকা, দুই ভরি ওজনের রুপার চেইন, একটি হিরার আংটিসহ বিকাশ, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে তোলা ৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় ১৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।


অপর ঘটনায় চক্রের সদস্য সুমির ফাঁদে পড়েন এক ব্যক্তি। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গত ১৫ ডিসেম্বর তিনি ডেমরায় যান। তখন তাঁকে মারধর করে আট লাখ টাকা চাঁদা দাবি করে সুমির সহযোগীরা। টাকা দিতে অস্বীকার করলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে তিনি সঙ্গে থাকা ৪৮ হাজার ৫০০ টাকা, এক ভরি ওজনের স্বর্ণের দুটি আংটি ও পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আনা ৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা এনে দেন। পরে তাঁকে নানা হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ১৩ জানুয়ারি ডেমরা থানায় মামলা করেন।


পুলিশ জানায়, পৃথক দুটি ঘটনার তদন্তে জানা যায়, জড়িতরা একই চক্রের সদস্য। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী ও ডেমরা থানার একাধিক দল ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এই চক্রের সদস্যরা সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে। তাকে ফাঁদে ফেলে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।

গ্রেপ্তারপ্রেমের ফাঁদ চক্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি