এসওএস হারম্যান মেইনার কলেজ
শেষ হলো ‘ফেস্টিভাল ডেল ইগনিস ইনজেনাই’

রাজধানীর এসওএস হারম্যান মেইনার কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘ফেস্টিভাল ডেল ইগনিস ইনজেনাই’-এ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের একাংশ। ছবিটি গতকাল তোলা - শামীম-উস-সালেহীন
রাজধানীর এসওএস হারম্যান মেইনার কলেজে তিন দিনব্যাপী ‘১৯তম ফেস্টিভাল ডেল ইগনিস ইনজেনাই’ পুরস্কার ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় শিক্ষার্থীদের এই উৎসব। দেশের ৫০টি স্কুল-কলেজের প্রায় ৬০০ শিক্ষার্থী এতে অংশ নেয়। উৎসব ঘিরে কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানিয়েছেন, উৎসবের প্রথম দিনে ছিল উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান কল্পকাহিনি রচনা, রুবিক’স কিউব, মেলাকাটা, মানব ক্যালকুলেটর



