Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

জাতীয় বৃক্ষমেলা

কংক্রিটের শহরে সবুজের উৎসব

প্রজ্ঞা দীপ
প্রজ্ঞা দীপ
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২১:৪৯
কংক্রিটের শহরে সবুজের উৎসব

শুক্রবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের নার্সারি—ছবি: আগামীর সময়

কংক্রিটের শহরে এক টুকরো সবুজ যেন বাস্তবে রূপ নিয়েছে। ঢাকার আগারগাঁওয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেই চোখে পড়ে সবুজের এক ভিন্নজগৎ। কোথাও ফলে নুয়ে পড়া আমগাছ, কোথাও রঙিন ফুলের বাগান। আবার কোথাও সাজানো রয়েছে দুর্লভ শোভাবর্ধনকারী গাছের সংগ্রহ। প্রকৃতির বৈচিত্র্য আর মানুষের সবুজপ্রেম মিলেমিশে তৈরি করেছে এক প্রাণবন্ত উৎসবের আবহ। ছোট্ট টবে ফুটে থাকা ফুল থেকে শুরু করে বড় বড় ফলদ গাছ—সব মিলিয়ে মেলার প্রতিটি স্টলই পরিণত হয়েছে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

দেশীয় গাছের পাশাপাশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছও স্থান পেয়েছে। আম, লিচু, কাঁঠাল, জাম, মাল্টা, কমলা, ড্রাগন ফল, অ্যাভোকাডোসহ নানা ফলদগাছের পাশাপাশি রয়েছে অর্কিড, অ্যান্থুরিয়াম, বনসাই, ক্যাকটাস, সাকুলেন্ট ও বাহারি পাতাবাহার।

জাতীয় বৃক্ষমেলার অন্যতম আকর্ষণ অর্কিড—ছবি: আগামীর সময়

অর্কিডের রঙে অন্যরকম মোহ
মেলার অন্যতম আকর্ষণ অর্কিড । সাদা, বেগুনি, গোলাপি ও হালকা ল্যাভেন্ডার রঙের অর্কিডে সাজানো স্টলগুলো যেন একেকটি জীবন্ত ফুলের গ্যালারি। ঝুলন্ত টবে সারিবদ্ধ অর্কিডের শিকড়, কোমল পাপড়ি আর মনোমুগ্ধকর রঙের সমন্বয় দর্শনার্থীদের দীর্ঘক্ষণ আটকে রাখছে। ঘর কিংবা বারান্দা সাজানোর জন্য অর্কিডের প্রতি আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। অনেকেই পছন্দের গাছের সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ বাড়ি কিংবা ছাদবাগানের জন্য উপযুক্ত গাছ বেছে নিচ্ছেন।

পরিবেশবান্ধব জীবনযাপনের প্রতি মানুষের ঝোঁক বাড়ায় শোভাবর্ধনকারী গাছের পাশাপাশি ফলদ গাছের প্রতিও ক্রেতাদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে। আম, মাল্টা, লেবু ও অন্যান্য ফলদগাছের স্টলগুলোয়ও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।

ক্যাকটাস ও অ্যাডেনিয়ামের ভিন্ন এক সৌন্দর্য

অন্যদিকে ক্যাকটাস ও অ্যাডেনিয়ামের স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। ছোট-বড় নানা আকৃতির ক্যাকটাস, বিরল প্রজাতির সাকুলেন্ট ও মোটা কাণ্ডের বাহারি অ্যাডেনিয়াম গাছ উদ্ভিদপ্রেমীদের আকৃষ্ট করছে বিশেষভাবে। মরুভূমির উদ্ভিদ হয়েও নান্দনিক সৌন্দর্যের কারণে ক্যাকটাস এখন ঘর সাজানোর জনপ্রিয় অনুষঙ্গ। আর রঙিন ফুলে ভরা অ্যাডেনিয়াম তার অভিনব গড়ন ও দীর্ঘস্থায়ী ফুলের জন্য কদর পাচ্ছে আলাদা।

ক্যাকটাসক্যাকটাস

মেলায় বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে নানা জাতের বনসাই সংগ্রহ। কম জায়গায় সহজে পরিচর্যা করা যায় বলে ক্রেতাদের আগ্রহ বেশি।

জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার বর্তমান বাস্তবতায় বৃক্ষরোপণের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই জাতীয় বৃক্ষমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অ্যাডেনিয়াম

গাছের প্রতি ভালোবাসা, সবুজ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার এবং প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ সবকিছুর সমন্বয়ে জাতীয় বৃক্ষমেলা এখন শুধু একটি প্রদর্শনী নয়, বরং পরিবেশ সচেতনতার এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে।

মেলার বিভিন্ন স্টলে গাছের পরিচর্যা, টবে চাষ, ছাদবাগান এবং মৌসুমি ফলদ গাছ রোপণের বিষয়ে তথ্যও দেওয়া হচ্ছে। ফলে শুধু কেনাবেচা নয়, গাছের প্রতি মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়াতেও ভূমিকা রাখছে এ আয়োজন। সবুজের এই আয়োজন থেকে একটি গাছ ঘরে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই অনেক দর্শনার্থী প্রকৃতির প্রতি নিজেদের দায়বদ্ধতার প্রকাশ ঘটাচ্ছেন। নগর জীবনের ব্যস্ততার মাঝেও একটি গাছ রোপণের অনুপ্রেরণা ছড়িয়ে দিচ্ছে জাতীয় বৃক্ষমেলা। যা ভবিষ্যতের আরও সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে নতুন করে জাগিয়ে তুলছে।

জাতীয় বৃক্ষমেলাকংক্রিটসবুজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    advertiseadvertise