শাহজালালে শতাধিক স্বর্ণবার জব্দ

প্রতীকী ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে অভিযান চালিয়ে শতাধিক স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আজ সোমবার রাতে বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণবার জব্দ করা হয়।
সিআইআইডি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান ও তল্লাশি শুরু করে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা। তল্লাশিতে এখন পর্যন্ত ১০০টির বেশি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। তবে জব্দ করা স্বর্ণের মোট ওজন ও আনুমানিক বাজারমূল্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাইট ও সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি কার্যক্রম এখনও চলমান। ফলে জব্দ করা স্বর্ণের পরিমাণ আরও বাড়তে পারে।
এ ঘটনায় স্বর্ণগুলো কারা বহন করছিল এবং এর সঙ্গে কোনো চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



