Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

‘অনবদ্য ৭৮’ স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭
‘অনবদ্য ৭৮’ স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

ছবি: আগামীর সময়

‘অনবদ্য ৭৮’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবন প্রাঙ্গণে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, দৈনিক আগামীর সময়ের প্রধান সম্পাদক ও প্রকাশক আব্দুস সাত্তার মিয়াজী, অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানী।

অনুষ্ঠানের শুরুতে সিনেট ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কাটা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যালামনাইদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেছেন, ‘আপনারা এই প্রিয় প্রাঙ্গণে বারবার ফিরে আসেন, কারণ এই জায়গাটি আপনাদেরই। সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন অঙ্গনে সুপ্রতিষ্ঠিত অ্যালামনাই হিসেবে বিশ্ববিদ্যালয়টির ভাবমূর্তি সুন্দর ও সুদৃঢ় রাখা আপনাদেরও দায়িত্ব।’

গবেষণা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা প্রদান এবং আবাসন সংকট নিরসনে একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট দূর করতে সাবেক শিক্ষার্থীদের সহায়তা প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে আমি বিশ্বাস করি, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সমস্যাই আমাদের নিজস্ব সমস্যা। অতীতেও আমরা পাশে ছিলাম, আজও নিশ্চিত করে বলছি, শিক্ষা, সংস্কৃতি, শিক্ষক ও শিক্ষার্থীসহ সবার যেকোনো প্রয়োজনে আমরা সর্বোচ্চটা দিয়ে পাশে থাকব।’

১৯৪৯ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম শুরু করলেও সময়ের সঙ্গে শিক্ষার্থীদের বৃত্তি, নেটওয়ার্কিং, মেন্টরশিপ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়