Agamir Somoy E-Paper
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

‘ভাড়া ৫০ টাকা বেশিই দিলাম’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২০:১৫
‘ভাড়া ৫০ টাকা বেশিই দিলাম’

ছবি: আগামীর সময়

আজ শেষ হচ্ছে পবিত্র ঈদুল আজহার ছুটি। শুরু হয়েছে মানুষের কর্মস্থলে ফেরার পালা। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ফিরছেন যাত্রীরা। মহাখালীতে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আগামীর সময়ের প্রতিবেদক এমিল ইসলাম শাহীন।

‘ভাড়া ৫০ টাকা বেশিই দিলাম’

‘বাড়িতে যাই অনেক দিন পর পর। মনে হইলো ভাড়া ৫০ টাকা বেশি নিছে। এজন্য আর কথা বাড়াইনি। কাজের কারণে আসাই লাগবে, আবার তেলের দামও বেড়েছে আগের চাইতে। সব মিলাইয়া ৫০ টাকা বেশিই দিলাম’, আগামীর সময়কে বলছিলেন মহাখালী বাস টার্মিনালে নামা যাত্রী আশরাফুল হক।

কথাগুলো বলেই দ্রুত স্থান ত্যাগ করেন আশরাফুল। তার দুই হাতেই ছিল ব্যাগ।

‘স্ট্যান্ডে আগের মতো লোকজন নাই’

‘ঈদে বাড়ি থিকা আইছি কাইলকা। আইজকা বই নিয়া বাইর হইছি। বেচাকেনা খুব একটা নাই, তারপরেও আইছি। স্ট্যান্ডে আগের মতো লোকজন নাই। আইবো হয়তো আস্তে-ধীরে’, বলছিলেন মহাখালী বাস টার্মিনালের বই বিক্রেতা রফিকুন্নবী।

‘আগেই সব ঠিক কইরা রাখতেছি’

‘কয়েকদিন ধইরা ব্রেকে সমস্যা করে। আইজকা একটুর জন্য অ্যাক্সিডেন্ট করি নাই। তাই গাড়ি পার্ক কইরা ব্রেকটা ঠিক করতাছি’, বলছিলেন ইউনাইটেড বাসের ড্রাইভার সুলতান।

‘মনে হইতেছে কালকে মানুষ বেশি আসা শুরু করবে। তাই আগেই সব ঠিক কইরা রাখতেছি।’

‘বেচাকেনা আগের মতো নেই’

ফল বিক্রেতা আসলাম বলছিলেন, ‘ছুটিতে বাড়ি যাওয়ার সময় সবাই ফল কেনেন। ফিরে আসার সময় কেনাকাটা কম করে। বেচাকেনা আগের মতো নেই। যা হয়েছে সব ঈদের আগেই।’

কাল থেকে ট্রিপ শুরু


ছুটি শেষ হলেও টার্মিনালে পার্ক করা আছে বেশিরভাগ বাস। ড্রাইভার, হেল্পাররা জানাচ্ছেন, এখনো পুরোদমে মানুষ ফিরছে না ঢাকায়। তাই সোমবার থেকেই আবার ট্রিপ শুরু করবেন তারা।

‘ফেরার পথে কষ্ট হয়নি’

একটি বেসরকারি সংস্থায় কাজ করেন সৌরভ আহমেদ। বললেন, ‘অফিস শুরু আগামীকাল থেকেই। তাই চলে আসলাম। চাকরি করতে গেলে তো বেশি ছুটি কাটানো যায় না।’

সহধর্মিণীকে নিয়ে গ্রাম থেকে ফিরছিলেন সৌরভ। ‘ভিড় নেই তেমন। যাওয়ার সময় যে কষ্ট হয়েছে সেই তুলনায় ফেরার পথে কষ্ট হয়নি।’

‘মানুষ বাড়তাসে’

‘ঈদের সময় দোকান খুলি নাই। জানি মানুষ থাকবো না। কাল (শনিবার) দোকান খুলসি, আইজকা মোটামুটি মানুষ আইতেসে। আস্তে আস্তে বাড়তাসে। তয় যাওনের সময়ের ভিড় এখন আর নাই’, বলছিলেন মহাখালী বাস টার্মিনাল এলাকার দোকানি হারুন অর রশীদ।

‘ভাড়া আগের মতোই, রাস্তায় জ্যাম নাই’

‘ভাড়া আগের মতোই আছে। কাইলকার চাইতে আইজকা কিছু মানুষ বেশি আইতেসে। তারপরেও ভিড় নাই বেশি। আরামে আসা যায়। রাস্তায় বেশি জ্যামও নাই’, বলছিলেন বিনিময় বাসের হেলপার চঞ্চল মিয়া।

মহাখালী বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন

মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা শেষ করতে সতর্কতার সঙ্গে কাজ করছেন তারা।

ঈদযাত্রা
    শেয়ার করুন:
    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ৩০ মে ২০২৬, ২৩:৪৫

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    ৩১ মে ২০২৬, ০০:৫১

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৩০ মে ২০২৬, ১৮:১৬

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    ৩০ মে ২০২৬, ২২:২৩

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    ৩০ মে ২০২৬, ২৩:৩১

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ৩০ মে ২০২৬, ২৩:৩৬

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    ৩১ মে ২০২৬, ০৭:১০

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ৩১ মে ২০২৬, ০১:০১

    জনতুষ্টির রাজনীতি ও সাংস্কৃতিক সংকট, ক্ষতি কার?

    জনতুষ্টির রাজনীতি ও সাংস্কৃতিক সংকট, ক্ষতি কার?

    ৩১ মে ২০২৬, ১৩:০১

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    ৩১ মে ২০২৬, ০৪:২৩

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    ৩০ মে ২০২৬, ২৩:২২

    advertiseadvertise