Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

ঢাকার আবাসিক এলাকা হলো হাটমুক্ত

  • উত্তর সিটিতে অস্থায়ী হাট বসবে ১৫টি
  • দক্ষিণ সিটির হাটের সংখ্যা ১১
  • হাইকোর্টের রায়ে বন্ধ হয়েছে আবাসিক এলাকার হাট
  • কিছু হাট রাজনৈতিক বিবেচনায়
শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৪২
ঢাকার আবাসিক এলাকা হলো হাটমুক্ত

গ্রাফিকস: আগামীর সময়

বহুদিন পর এবার কোরবানির পশুর হাট নিয়ে যন্ত্রণায় পড়তে হবে না, স্বস্তির সঙ্গে বলছিলেন বনশ্রী সি ব্লকের বাসিন্দা ডা. নাবিল আহমেদ। কেননা, প্রতি বছর তার বাড়ি সংলগ্ন এলাকায় অস্থায়ী পশুর হাট বসায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ বছর সে সিদ্ধান্ত বদলেছে। ফলে দুই সপ্তাহ ধরে গরু, ছাগল, পশুর বর্জ্য আর হাট ঘিরে হইচইয়ের মধ্যে পড়তে হবে না স্থানীয় বাসিন্দাদের।

সিটি করপোরেশনের ইজারার শর্তে স্পষ্ট করে বলা আছে— আবাসিক এলাকা, পথচারী বা যান চলাচল ব্যাহত হয় এমন জায়গায় পশুর হাট বসানো যাবে না। বরং উন্মুক্ত বড় জায়গায় হাট বসাতে হবে। কিন্তু এর পরও প্রতি বছর বনশ্রী এবং আফতাবনগর আবাসিক এলাকায় হাট বসাত সিটি করপোরেশন। এর পরিপ্রেক্ষিতে এই দুই আবাসিক এলাকার বাসিন্দারা হাট বসানো বন্ধে হাইকোর্টে করেন রিট। আদালত আবাসিক এলাকায় পশুর হাট বন্ধে নির্দেশ দেন গত বছর কোরবানির আগে। কিন্তু সেই আদেশ উপেক্ষা করেই বসানো হয়েছিল পশুর হাট। তবে এবার আর এই দুই আবাসিক এলাকায় বসছে না হাট, যা স্বস্তি দিয়েছে এলাকাবাসীকে।

আবাসিক এলাকায় হাট বসানো বন্ধ হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন নগর পরিকল্পনাবিদরাও। এ প্রসঙ্গে নগরবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ আগামীর সময়কে বললেন, ‘অনেক দেরিতে হলেও আবাসিক এলাকায় হাট বসানো বন্ধ হলো। এটা ইতিবাচক দিক। কোরবানির সময় হাট বসবে, তবে সিটি করপোরেশনকে খেয়াল রাখতে হবে, যেন এতে নাগরিকদের চলাচলে অসুবিধা না হয়।’

আবাসিক এলাকায় পশুর অস্থায়ী হাট বন্ধ হলেও এবার নতুন চারটি জায়গায় হাট বসাচ্ছে ডিএনসিসি। এসব হাটের কারণ হিসেবে ‘রাজনৈতিক চাহিদার’ কথা মৌখিকভাবে উল্লেখ করেছেন এক কর্মকর্তা। কিন্তু কিছুতেই নিজের নাম প্রকাশ করতে চাননি। বললেন, দলীয় সরকার ক্ষমতায় এসেছে। ফলে রাজনৈতিক কিছু চাহিদা তো থাকবেই। এরই ভিত্তিতে এবার কিছু জায়গায় নতুন করে হাট বসানো হচ্ছে।

এবার ঢাকা উত্তর সিটিতে অস্থায়ী হাট বসবে ১৫টি এবং দক্ষিণ সিটিতে ১১টি। এর মধ্যে উত্তর সিটিতে সাতটি হাটের ইজারা চূড়ান্ত হয়েছে। হাটগুলো হলো— মিরপুর-৬ এর ইস্টার্ন হাউজিং এলাকা, মিরপুরের কালশী বালুর মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, পূর্ব হাজীপাড়ার ইকরা মাদ্রাসা এলাকা, উত্তরার দিয়াবাড়ী, কীচকুড়া বাজার সংলগ্ন রহমাননগর আবাসিক এলাকা এবং খিলক্ষেত থানাধীন খালপাড়া চেকপোস্ট সংলগ্ন এলাকা।

অন্যদিকে দক্ষিণে আটটি হাটের ইজারা চূড়ান্ত হয়েছে। বাকি হাটগুলোর ইজারা চলমান। দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলো হলো— পোস্তগোলা, উত্তর শাহজাহানপুর, আমুলিয়া, শিকদার মেডিকেল, কাজলা ব্রিজ, বনশ্রী, ব্রাদার্স ইউনিয়ন এবং গোলাপবাগ।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise