Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

চাঁদ রাতে রাজধানীর মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়

agamir somoy
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ২১:৫৭
চাঁদ রাতে রাজধানীর মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়

সংগৃহীত ছবি

রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। তাই ঈদের আগের রাত, অর্থাৎ চাঁদ রাতে রাজধানীর বিভিন্ন মার্কেটে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শেষ মুহূর্তে পছন্দের পোশাক ও প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষের ঢল নামে নিউ মার্কেট, গাউসিয়া, বসুন্ধরা সিটি, যাত্রাবাড়ী, মিরপুরসহ বিভিন্ন এলাকার বিপণিবিতানগুলোতে।

অনেকেই পরিবারের সদস্যদের জন্য শেষ মুহূর্তে কেনাকাটা করতে মার্কেটে ছুটে আসেন। আবার অনেকে ইচ্ছাকৃতভাবেই চাঁদ রাতের জন্য অপেক্ষা করেন, কারণ এই সময় কিছু দোকানে ছাড় পাওয়া যায় এবং ঈদের আগের রাতের বিশেষ আমেজ উপভোগ করতে চান ক্রেতারা। পুরান ঢাকাবাসীর মধ্যে চাঁদ রাতে কেনাকাটার এই রেওয়াজ দীর্ঘদিনের।

মার্কেটগুলোতে পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের সামগ্রীর দোকানে ছিল সবচেয়ে বেশি ভিড়। অনেক দোকানে ক্রেতাদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে বিক্রেতাদের। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে, ফলে অনেক স্থানে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।

এদিকে অতিরিক্ত ভিড়ের কারণে রাজধানীর বিভিন্ন মার্কেটসংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, বায়তুল মোকাররম ও বসুন্ধরা সিটি এলাকার আশপাশের সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এতে কেনাকাটা করতে আসা মানুষ ও সাধারণ পথচারীদের ভোগান্তি বেড়ে যায়।

অনেকেই জানিয়েছেন, ঈদের আগের দিন ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে না পারায় বাধ্য হয়েই চাঁদ রাতে বের হয়েছেন। আবার কেউ কেউ বলেছেন, চাঁদ রাতের এই ভিড় ও উৎসবমুখর পরিবেশই তাদের কাছে ঈদের আনন্দের অংশ।

ব্যবসায়ীরাও জানিয়েছেন, ঈদের আগের এই রাতটি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সারা দিনের তুলনায় রাতে বিক্রি বেড়ে যায় কয়েকগুণ।

মার্কেটভিড়চাঁদ রাতউপচেপড়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise