Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

  • পানির সংকটে বেগ পেতে হয় আগুন নেভাতে
  • ঘনবসতি হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন
  • নিয়ন্ত্রণে কাজ করেছে ১৫ ইউনিট
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২২:৫৯
কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক ঘর ও দোকানপাট পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আরও ইউনিট যোগ করা হয়। একপর্যায়ে মোট ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয়রা জানান, বস্তির ঘরগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অধিকাংশ ঘর টিন ও বাঁশ দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা শুরুতে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন।

আরও পড়ুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয়

২৫ মে ২০২৬

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আগুন লাগার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় বস্তি এলাকা ঢেকে যায়। জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। এ সময় ‎‎ঘটনাস্থলে অনেক বাসিন্দাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। কেউ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করেন, আবার কেউ শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই ঘর থেকে প্রয়োজনীয় মালামাল বের করার সুযোগ পাননি। প্রায় দুই ঘণ্টার আগুনে শতাধিক ঘর ও দোকান পুড়ে গেছে। আগুন লাগার পরপরই নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, বস্তি এলাকাটিতে পানির সংকট ছিল। এছাড়া বস্তির সরু গলি এবং পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

‎‎‎‎তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুনে বহু পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে কারণ জানা যাবে।

উল্লেখ্য, গত সপ্তাহে কালশী বস্তিতে হামলার শিকার হয়েছিল পুলিশ। সেই ঘটনার কয়েকদিন পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বস্তিতে।

কালশী বস্তিপানির সংকট১৫ ইউনিটআগুন
    শেয়ার করুন:
    Advertisement
    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    ১৫ আগস্ট ২০২৬, ১১:২৭

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫২

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    ১৫ আগস্ট ২০২৬, ১৫:৩৪

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    ১৫ আগস্ট ২০২৬, ১৩:৩১

    ঝলসানো জীবনের কবি

    ঝলসানো জীবনের কবি

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৩

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৯

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    ১৫ আগস্ট ২০২৬, ২১:১৭

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    ১৫ আগস্ট ২০২৬, ২১:০০

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৩

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    ১৫ আগস্ট ২০২৬, ২২:৪২

    ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই মারধর

    ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই মারধর

    ১৫ আগস্ট ২০২৬, ১৬:২৮

    advertiseadvertise