Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

সন্তানের কলমে বাবা, সে গল্পেই সংবর্ধনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৯:১৬
শেয়ার করুন:
সন্তানের কলমে বাবা, সে গল্পেই সংবর্ধনা

বিশ্ব বাবা দিবস উপলক্ষে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে’-এর পাঁচ বিজয়ী সন্তান ও তাদের বাবাদের সংবর্ধনা দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

‘সুস্থ বাবা, নিরাপদ পরিবার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মাসব্যাপী এই ক্যাম্পেইনে বাবাকে নিয়ে লেখা গল্পের মধ্য থেকে পাঁচজনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিটিং রুমে অনাড়ম্বর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি তুলে ধরে অসংখ্য গল্প জমা পড়ে। সেখান থেকে বাছাই করে বিজয়ী পাঁচজনকে নির্বাচিত করা হয়। বিজয়ীরা হলেন সুমাইয়া জাহান, তার বাবা আহম্মেদ হোসেন (ব্রাহ্মণবাড়িয়া); লাকী আক্তার সীমা, তার বাবা মোনতাজ উদ্দিন আকন্দ (গাজীপুর); তাইয়্যেবা তাসবিন লামিয়া, তার বাবা এস এম আতাউর রহমান (নারায়ণগঞ্জ); ফারিহা রিদিলা, তার বাবা ফারুকুল ইসলাম (ময়মনসিংহ) এবং কাজী মিলহা, তার বাবা কাজী মিজানুর রহমান (ঢাকা)।

অনুষ্ঠানে বিজয়ী ও তাদের বাবাদের হাতে বিশেষ উপহার এবং একটি করে পূর্ণাঙ্গ ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ তুলে দেওয়া হয়। পাশাপাশি বাবাদের জন্য বিশেষ হেলথ কার্ড দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে তারা ও তাদের পরিবার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় অগ্রাধিকারসহ বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন অনুকাব্য লেখক, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সাবেক সভাপতি এবং দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর, ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।

অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেছেন, পরিবারের বটবৃক্ষ বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব। বাবাদের প্রতি সম্মান ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বাবা ও প্রবীণদের সুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে মা দিবসে ‘গরবিনী মা’ সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১০ জন মেধাবী নবীন চিকিৎসককে ‘টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডক্টরস’ সম্মাননা এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের ‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’ প্রদানসহ বিশেষ দিনগুলোতে বিনামূল্যে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।


মেডিকেল কলেজ হাসপাতালবিজয়ীনিরাপদ পরিবার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    যশোরের সাবেক এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার

    যশোরের সাবেক এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার