হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
আগামীর সময় প্রতিবেদক

শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
রাজধানীর হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর সোয়া ১টা থেকে দেড়টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে এবং শিল্পকলার সামনে এ দুই বিস্ফোরণ ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম বলেছেন, দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় একই সময়ে শিল্পকলার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।



