Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

অভিবাসীদের অধিকার ও ন্যায়বিচারে অনুসন্ধানী সাংবাদিকতার তাগিদ

agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ২০:৫৩
অভিবাসীদের অধিকার ও ন্যায়বিচারে অনুসন্ধানী সাংবাদিকতার তাগিদ

অভিবাসী কর্মীদের প্রতারণা, শোষণ ও ন্যায়বিচার প্রাপ্তির জটিলতা তুলে ধরতে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অভিবাসন খাতে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

আজ মঙ্গলবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘অভিবাসন অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলা হয়।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) উদ্যোগে এই প্রেস ক্যাফের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়ন ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘স্ট্রেনদেনড অ্যান্ড ইনফর্মেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস)’ প্রকল্পের অ্যাক্সেস টু জাস্টিস কার্যক্রমের আওতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনডব্লিউএলএর সভাপতি অ্যাডভোকেট সীমা জহুর। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির পরিচালক মোর্শেদ বিলাল খান। অতিথি হিসেবে বক্তব্য দেন হেলভেটাস বাংলাদেশের সিমস প্রকল্পের প্রকল্প পরিচালক প্রেমাংশু শেখর সরকার। এ ছাড়া সিমস প্রকল্প নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন বিএনডব্লিউএল-এর প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. হানিফ মাহমুদ।

প্রেস ক্যাফেতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, অভিবাসন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন। তারা অভিবাসন খাতে বিদ্যমান সমস্যা, ন্যায়বিচার প্রাপ্তির প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ সেশন পরিচালনা করেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষজ্ঞ সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা। তারা অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রমাণভিত্তিক ও নৈতিক সাংবাদিকতা এবং অনুসন্ধানী প্রতিবেদনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বক্তারা বলেছেন, বাংলাদেশ ও গন্তব্য দেশ উভয় জায়গায় অভিবাসী কর্মীরা নানা ধরনের গুরুতর প্রতিবন্ধকতার মুখোমুখি হন। বিশেষ করে প্রতারণা, শোষণ এবং আইনি সহায়তা ও ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হন।

বিশেষজ্ঞরা মনে করেন, অভিবাসী শ্রমিকদের নানা সংকট, প্রতারণা ও ভোগান্তির চিত্র বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানমূলকভাবে গণমাধ্যমে উঠে এলে জনসচেতনতা যেমন বাড়বে, তেমনি দায়িত্বশীল পক্ষগুলো কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হবে। তথ্যসমৃদ্ধ ও পেশাদার সাংবাদিকতা অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তারা মত দেন।

অভিবাসীঅনুসন্ধানী সাংবাদিকতাবিশেষজ্ঞ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে