Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

এআই মামলার ভুয়া মেসেজ পাঠাচ্ছে প্রতারক চক্র, সতর্ক করল ডিএমপি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৪:৫৯
এআই মামলার ভুয়া মেসেজ পাঠাচ্ছে প্রতারক চক্র, সতর্ক করল ডিএমপি

ফাইল ছবি

রাজধানীতে সড়কের বিভিন্ন পয়েন্টে আইন অমান্য করলে এআই মামলার নোটিশ বা এসএমএস পাঠানো হচ্ছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে। কিন্তু এই বিষয়টির সুযোগ নিয়ে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির ফোনে ভুয়া এআই মামলার এসএমএস পাঠাচ্ছে।

এমন অভিযোগ পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যে বিভ্রান্ত/প্রতারিত না হওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করেছে ডিএমপি। শনিবার ডিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ডিএমপি বলছে, এআই সংক্রান্ত মামলাগুলোর জন্য কেবলমাত্র ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ মোবাইল নম্বর থেকে প্রয়োজনে আপনার নিকট এসএমএস পাঠানো হবে। অন্য কোনো নম্বর থেকে মেসেজ গেলে সেটি ভুয়া বলে সতর্ক থাকতে বলেছে। তবে এআই মামলাগুলো কী প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয়, তাও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানীং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক জরিমানা আদায়ের ব্যাপারে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসী এসএমএস পাচ্ছেন। ডিএমপির ট্রাফিক বিভাগ সুস্পষ্টভাবে জানাচ্ছে, প্রাপ্ত এসএমএসসমূহ সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।

ডিএমপির ট্রাফিক বিভাগ এআই/ভিডিও মামলাসমূহ নিম্ন প্রক্রিয়ায় নিষ্পত্তি করে থাকে—

ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন ২০১৮ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হলে আপনার ঠিকানায় সংশ্লিষ্ট বিভাগের/ট্রাফিক টেকনিক্যাল ইউনিটে দায়িত্বপ্রাপ্ত অফিসারের স্বাক্ষরযুক্ত একটি পত্র প্রেরণ করা হয়।

জরিমানা করা যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিংয়ে (উপায় এবং সিবিবিএল) পরিশোধ করা যায়।

ডিএমপির ট্রাফিক বিভাগ কখনোই আপনার নিকট কোনো পিনকোড, পাসওয়ার্ড এবং ওটিপি ইত্যাদি জানতে চাইবে না। ট্রাফিক এআই/ভিডিও মামলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ডেল্টা-৩, মোবাইল নম্বর-০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ এবং ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

রাজধানীডিএমপিএআই মামলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise