Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ ফের অবরোধ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৬:৫০
শেয়ার করুন:
রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ ফের অবরোধ

মিরপুর-১০ এ বিক্ষোভকারীরা- ভিডিও থেকে

শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের।

আজ শুক্রবার জুমার নামাজের পর থেকে মিরপুর-১০ গোল চত্বরে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। পরে অভিযুক্তদের ফাঁসির দাবিসহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

‘আমরা অভিযুক্তের ফাঁসির দাবিতে এখানে জড়ো হয়েছি। আমাদের ছোটবোনের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচারের জন্য এসেছি,’ আগামীর সময়কে বললেন আন্দোলনকারীদের একজন।

অতীতের এ ধরনের ঘটনাগুলোরও যেন বিচার কার্যকর হয় সেই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, ‘আশা করি আগেরগুলোরও বিচার হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু আশ্বাস দিয়েছেন, তাই আমরা সুষ্ঠু বিচার আশা করি।’

অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি আন্দোলনকারীদের- ভিডিও থেকেবিক্ষোভে অংশ নেওয়া ২৭ বছরের এক নারী জানালেন, ‘আমি এ ধরনের কর্মসূচিতে যুক্ত আছি ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে। তবে আমার ২৭ বছরের জীবনে কখনো ধর্ষণ মামলা সংক্রান্ত ঘটনার বিচার হতে দেখিনি। বিচার না হওয়ায় ধর্ষকরা ‘ডোন্ট কেয়ার’ ভাব নিয়ে চলে। ছয় মাস বা এক বছর পর জামিনে বের হয়ে যায় তারা। এ জন্য আমাদের নজর দিতে হবে আইনের ফাঁকফোকর বন্ধ করার দিকে।’

আরেক নারী আন্দোলনকারীর ভাষ্য, ‘বিচার যতদিন না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা তো বিচার চাই না। বিচার চেয়ে কবে পেয়েছি? প্রত্যেক বছর অন্তত ৫০০ শিশু এভাবে ভুক্তভোগী হয়। আমরা কতদিন বিচারের জন্য অপেক্ষা করব?’ প্রশ্ন রাখেন তিনি।

তিনি জোর দিয়ে বলেছেন, ‘বিচার বলতে আমরা কিছু বুঝি না ফাঁসি ছাড়া। আমরা শুধু ধর্ষকের ফাঁসি চাই।’

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তখন ওই সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।

রামিসা হত্যামিরপুর-১০বিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক