Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৬:৩০
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ও অনগ্রসরতা দূর করতে আঞ্চলিক সমন্বয় এবং সাংবাদিকদের সহযোগিতার ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় কর্মরত বৃহত্তর ময়মনসিংহের নেতৃত্বস্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর ময়মনসিংহের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ জরুরি। ঢাকার বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার ভালুকা পর্যন্ত সম্প্রসারণের জন্য ময়মনসিংহ বিভাগের ৩৪ জন সংসদ সদস্যের অনুস্বাক্ষরসংবলিত ডিও লেটার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে নীতিগত সিদ্ধান্ত ও একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া ময়মনসিংহের সঙ্গে দ্রুতগতির ট্রেন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশন আধুনিকায়নের বিষয়েও প্রাথমিক আলোচনা চলছে। হাসপাতালগুলোতে রোগীদের সেবা নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, অনিয়ম ও দুর্নীতি কেবল আর্থিক খাতে সীমাবদ্ধ নয়; সেবাবঞ্চিত হওয়ার বিষয়গুলোকেও দুর্নীতির আওতায় এনে লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে। এ ছাড়া সারা দেশের জেলা পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন, কমিউনিটি সেন্টারভিত্তিক একটি করে মানসম্মত প্রেস ক্লাব নির্মাণের প্রস্তাবও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে তিনি জানান।

আলোচনা সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় দেন। পরে বৃহত্তর ময়মনসিংহের সামগ্রিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা এবং আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, ডিইউজের সিনিয়র সহসভাপতি রফিক মুহাম্মদ, বিএফইউজের নির্বাহী সদস্য হামিদুল হক মানিক, বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সম্পাদক মনজুরুল হক, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, ডিক্যাবের সাবেক সভাপতি মাসুদ করিম, টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, ময়মনসিংহ সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যসচিব মো. গোলাম কিবরিয়া, ডিআরইউর সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান এবং বাহারাম খানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডিইউজের সাবেক জনকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, জামালপুর সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি মনিরুল আলম, কেজেএফডির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ প্রমুখ।

তথ্য প্রতিমন্ত্রীসাংবাদিকইয়াসের খান চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের