Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

ডেইলি স্টার-প্রথম আলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০
ডেইলি স্টার-প্রথম আলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সংগৃহীত ছবি

রাজধানীর যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর শাহবাগ ও বাংলামোটর এলাকায় উত্তেজনার জেরে প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী।

গণমাধ্যমকে তিনি বলেন, শাহবাগ ও বাংলামোটরের দিকে ঝামেলা হচ্ছে। সতর্কতার অংশ হিসেবে এখানে (দুই পত্রিকার সামনে) ডেপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে। এখানে আমাদের সিনিয়র স্যাররাও রয়েছেন।

পত্রিকা দুটিতে ফের কোনো হামলার আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, না। ওদিকে ঝামেলা হচ্ছে, যদি আবার এদিকে আসে। সেজন্য আমরা অবস্থান নিয়েছি।

এর আগে ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

প্রথম আলোতে হামলার ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা হয়। আর ডেইলি স্টারের মামলায় আসামি করা হয় অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে। এই হামলার ঘটনায় ২৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।

ইনকিলাব মঞ্চডেইলি স্টারপ্রথম আলো
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise