Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

অবৈধ পশুর হাটে রাজস্ব হারাচ্ছে ঢাকার দুই সিটি

শম্পা বিশ্বাস
শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:২৪
অবৈধ পশুর হাটে রাজস্ব হারাচ্ছে ঢাকার দুই সিটি

রাজধানী ঢাকায় কোরবানির পশুর বৈধ হাটের সমান্তরালে বসেছে অসংখ্য অবৈধ হাট। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় এসব হাট বসিয়েছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক চক্র। বৈধ হাটের মতো করেই এসব হাটে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে জোর করে আদায় করা হচ্ছে হাসিল। এর ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। আর সড়ক দখলের কারণে তীব্র যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী।

এবার ঢাকার দুই সিটি করপোরেশনে কোরবানির জন্য অস্থায়ী পশুর হাট বসেছে ২৩টি। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১টি। এসব হাটের ইজারা চূড়ান্ত হয়েছে সপ্তাহখানেক আগে। যার বিপরীতে মোটা অঙ্কের রাজস্ব পেয়েছে দুই সিটি। তবে এর বাইরেও রাজধানীতে বসেছে বহু অবৈধ পশুর হাট। যেসব হাটে পশু বিক্রি করে নেওয়া হচ্ছে হাসিল। কিন্তু এসব হাট থেকে কোনো রাজস্ব পাচ্ছে না দুই সিটি।

ইজারা না নিয়েই কোরবানির পশুর হাট বসেছে আগারগাঁও এলাকায়। সড়কের মধ্যে হাটটি বসিয়েছেন ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপন। অবশ্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করলেন, ওই হাটের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তার। হাটটি মূলত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতারা বসিয়েছেন বলে ভাষ্য বিএনপি নেতা স্বপনের।

সংশ্লিষ্টতা না থাকলে কেন প্রতিবাদ করেননি— এমন প্রশ্নে কিছুটা থতমত খেয়ে বললেন, ‘ছোট একটা জায়গায় হাট বসানো হয়েছে, তাতে তেমন কোনো ক্ষতি হচ্ছে না।’ এ সময় তিনি তার ইউনিট বিএনপিরই সাধারণ সম্পাদক কিবরিয়া এই অবৈধ হাটের সঙ্গে জড়িত বলে দাবি করেন। অথচ হাটের ব্যবসায়ীরা বলছেন, মিজানুর রহমান স্বপন, কিবরিয়া, শফিক এবং ইমরান তাদের সেখানে বসার অনুমতি দিয়েছেন। এই হাট ছাড়াও রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন হাউজিং সোসাইটির মধ্যে হাট বসিয়েছেন বিএনপি নেতারা। আগারগাঁও হাটে আসা ব্যবসায়ীরা বলেছেন, তাদের জানানো হয়েছে এসব হাট সিটি করপোরেশনের ইজারাভুক্ত। সেভাবে হাসিলও নেওয়া হচ্ছে, যা তাদের সঙ্গে প্রতারণা। একইভাবে দক্ষিণ সিটির লালবাগসহ পুরান ঢাকার বেশ কিছু আবাসিক এলাকায় রাজনৈতিক বা স্থানীয় প্রভাবশালী চক্রের মাধ্যমে এ ধরনের অবৈধ হাট বসিয়ে জোর করে হাসিল আদায় করতে দেখা যায়। আর এসব অবৈধ হাট বসার কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। তবুও এসব হাট যেন চোখেই দেখছে না দুই সিটি। অথচ হাট নিয়ে হওয়া ঢাকা উত্তর সিটির বৈঠকে প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের স্পষ্ট নির্দেশনা ছিল— কোরবানির হাট বসানোর ক্ষেত্রে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেবে সিটি করপোরেশন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে কথা ভুলে গেছেন ডিএনসিসির কর্তাব্যক্তিরাই।

ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আগামীর সময়ের কাছে কমলাপুরে ‘জুলাই আন্দোলনের’ সঙ্গে জড়িত সংগঠনের নামে একটি অবৈধ হাটের তথ্য পেয়েছেন বলে স্বীকার করেছেন। এরই মধ্যে হাটটি তুলে দিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানালেন তিনি।

রাজধানীকোরবানির পশুপশুর হাটঅবৈধনিয়মনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা