সায়েদাবাদ বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
সায়েদাবাদ বাস টার্মিনালের বাইরের বাস কাউন্টারগুলো চলতি মাসের ১৫ তারিখের মধ্যে টার্মিনালের ভেতরে স্থাপন করার সময় বেঁধে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এখানে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানে দুটি করে চারটি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করা হবে। এর মধ্যে তারা টার্মিনালের নির্ধারিত স্থানে ব্যবস্থাপনায় ফিরে আসবেন বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
গতকাল বৃহস্পতিবার সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় টার্মিনাল পরিদর্শনকালে প্রশাসক আব্দুস সালাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি সায়েদাবাদ টার্মিনালকে অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেন।




