Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

এআই মামলা ৬৭২

মে মাসে ডিএমপির জরিমানা ৮ কোটি ৭১ লাখ টাকা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২২:০৬
মে মাসে ডিএমপির জরিমানা ৮ কোটি ৭১ লাখ টাকা

গত মে মাসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে ৩৮ হাজার ২৮৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব মামলায় ৮ কোটি ৭১ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এনফোর্সমেন্টের মাধ্যমে করা হয়েছে ৬৭২টি মামলা।

আজ বৃহস্পতিবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মোসলেহ্ উদ্দিন জানিয়েছেন, ঈদুল আজহার ছুটির সময়ে রাজধানীর পশুর হাট, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, শপিংমল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদের জামাতস্থল, আবাসিক এলাকা এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সব ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। এর ফলে ঈদের সময়ে রাজধানীতে বড় ধরনের দুর্ঘটনা, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঞ্চল্যকর অপরাধের ঘটনা ঘটেনি।

‘১ মে থেকে ২ জুন পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট দুই হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসী এবং এক হাজার ২১৫ জন মাদক কারবারি’— উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৭৪৪ কেজি গাঁজা, এক লাখ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪০৫ গ্রাম হেরোইন, এক হাজার ২৮১ বোতল ফেনসিডিল, ২৯ গ্রাম আইসসহ অন্যান্য মাদকদ্রব্য। এ ছাড়া ছয়টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ১১টি ককটেল এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ আরও জানান, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছয়জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫২৩টি মোবাইল ফোন, ২৯৩টি সিমকার্ড এবং বিভিন্ন ধরনের যানবাহন উদ্ধার করা হয়।

তার ভাষ্য, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে বর্ধিত টহল, চেকপোস্ট, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়েছিল। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রায় জনশূন্য রাজধানীতে কোনো ডাকাতি বা বড় ধরনের অপরাধের ঘটনা ঘটেনি। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার সাম্প্রতিক সময়ের কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড, ডাকাতি, অপহরণ ও জাল টাকা চক্রসংক্রান্ত মামলার তদন্ত অগ্রগতি এবং আসামি গ্রেপ্তারের তথ্যও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সফল হয়েছে।

‘নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়ে তুলতে ঢাকা মহানগর পুলিশ সর্বদা বদ্ধপরিকর’— যোগ করেন ডিএমপি কমিশনার।

ডিএমপিডিএমপি কমিশনারএআই মামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!