Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

আগামীর সময়ে সংবাদ

দখলে থাকা ১২৩ বাড়ি নিয়ে তদন্তে নামছে সরকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২০:১৩
দখলে থাকা ১২৩ বাড়ি নিয়ে তদন্তে নামছে সরকার

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৫০ বিঘা জমিতে নির্মিত ১২৩টি সরকারি বাড়ি প্রভাবশালীদের দখলে থাকার অভিযোগ তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে এ বিষয়ে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত সচিবের কাছে।

গত ৫ জুন ‘দখলে ১২৩ সরকারি বাড়ি’ শিরোনামে আগামীর সময়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

কমিটির সদস্যরা হলেন— ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, গণপূর্ত অধিদপ্তরের গণপূর্ত রক্ষণাবেক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (আইন), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একজন করে প্রতিনিধি এবং সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা)।

আরও পড়ুন

দখলে ১২৩ সরকারি বাড়ি

০৫ জুন ২০২৬

আগামীর সময়ে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধানমন্ডি, নিউ ইস্কাটন, গুলশান, এলিফ্যান্ট রোড, মতিঝিল, পল্টন, মগবাজার, কাকরাইল, মোহাম্মদপুর ও মিরপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এসব সরকারি বাড়ি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রয়েছে। কয়েক হাজার কোটি টাকা মূল্যের এসব সম্পত্তির একটি অংশ অতীতে সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘ম্যানেজ’ করে দখলে রাখা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে আদালতে মামলা করে বছরের পর বছর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাড়িগুলো চিহ্নিত হলেও সেগুলোর কার্যকর নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। বর্তমানে অবৈধ দখলদাররাই এসব সম্পত্তির দেখভাল করছেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থা পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের (এপিএমবি) কার্যকর উদ্যোগও দেখা যায়নি। বোর্ডের বৈঠকে মাঝেমধ্যে আলোচনা হলেও অবৈধ দখলে থাকা পরিত্যক্ত বাড়িগুলোর বিষয়টি গুরুত্ব পায় না। বরং সরকারের নিয়ন্ত্রণে থাকা সম্পত্তিগুলোই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

এদিকে, ঢাকার গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ বিভিন্ন সময়ে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনার জন্য একাধিক চিঠি ও তাগিদপত্র পাঠালেও সেগুলো আমলে নেওয়া হয়নি। প্রভাবশালীদের চাপেই নিষ্ক্রিয় থেকেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারগৃহায়ণ ও গণপূর্তগুলশানমতিঝিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট