Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দখলে ১২৩ সরকারি বাড়ি

উবায়দুল্লাহ বাদল
উবায়দুল্লাহ বাদল
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:২৮
দখলে ১২৩ সরকারি বাড়ি

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর ধানমন্ডির ৯/এ নম্বর রোডের ১৩৩ নম্বরে ২০ কাঠা জমিতে দোতলা বাড়ির নিচতলায় ‘ইন্ডিয়ান স্পাইসি চিকেন’ এবং ‘অহনা ডিনার’ নামে দুটি রেস্টুরেন্ট। পাশেই একটি বড় মোটর গ্যারেজ ও দুটি দোকান। আর দোতলা জুড়ে বিশাল খাবারের দোকান ‘ওজ ক্যাফে রেস্টুরেন্ট’। প্রায় দুই যুগ ধরে এসব দোকান চালু থাকলেও কোনো বৈধ মালিকের খোঁজ মিলছে না। রেস্টুরেন্ট-সংশ্লিষ্টরা বলছেন, মালিকরা জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করছেন। তবে কাকে ভাড়া দিচ্ছেন তা বলতে পারেননি কেউই। দোতলার ‘ওজ ক্যাফে রেস্টুরেন্টে’র সহকারী ম্যানেজার জানালেন, মালিক বিদেশে। জাহিদ নামে একজনের কাছে ভাড়া নিয়ে ব্যবসা করছেন। অথচ এ বিশাল বাড়িটি সরকারের গেজেটভুক্ত পরিত্যক্ত সম্পত্তি।

প্রায় অভিন্ন চিত্র ধানমন্ডির ২ নম্বর রোডের ১৪ ও ১৪/এ দুটি বাড়ির ক্ষেত্রেও। এক বিঘারও বেশি জমি জুড়ে বাড়ি দুটির একটির সম্মুখ অংশ একতলা আর পেছনে তিনতলা। বাড়িটি আদালতে রিট করে ‘মেসার্স অ্যাকম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে’র নামে দখলে রেখেছেন মাজেদুল ইসলাম। তিনি নির্বিঘ্নে দোকান বানিয়ে ভাড়া দিচ্ছেন। বছরের পর বছর করছেন ভোগদখল। এ ছাড়া ১৬, নিউ ইস্কাটনের এক বিঘা জমিতে দোতলা বাড়ির নিচতলা সার্টিফিকেট মামলা করে দখলে রেখেছেন শহীদ পরিবারের সদস্য ও সাবেক এমপি শমী কায়সার। একইভাবে দোতলা দখলে রেখেছেন আরেক শহীদ পরিবারের সন্তান ডা. মারগুব আরেফ জাহাঙ্গীর। এ দুই পরিবারই সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে বরাদ্দ নিয়েছে। কিন্তু কখনো ভাড়া না দিয়ে অবৈধ দখলে রেখেছে বছরের পর বছর। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বকেয়া দাঁড়িয়েছে ১২ কোটি ৪ লাখ ৯৭ হাজার ৩২৫ টাকা।

শুধু ধানমন্ডি বা নিউ ইস্কাটনই নয়; গুলশান, এলিফ্যান্ট রোড, মতিঝিল, পল্টন, মগবাজার, কাকরাইল, মোহাম্মদপুর ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৫০ বিঘা জমিতে নির্মিত ১২৩টি সরকারি বাড়ি দখলে রেখেছেন প্রভাবশালীরা। অতীতে সরকার-সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করেই অবৈধ দখলে রেখেছেন কয়েক হাজার কোটি টাকা মূল্যের এসব বাড়ি। আবার কোনো কোনো ক্ষেত্রে আদালতে মামলা করে বছরের পর বছর রাখা হয়েছে দখলে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং আগামীর সময়ের অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

এ প্রসঙ্গে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার আগামীর সময়কে বললেন, ‘বেদখল বাড়ির তালিকা চূড়ান্তভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সংশ্লিষ্ট ‍সূত্রের ভাষ্য, বাড়িগুলো চিহ্নিত হলেও নিয়ন্ত্রণ নেই সরকারের। সবকিছুই দেখভাল করছেন অবৈধ দখলদাররা। এ নিয়ে মাথাব্যথা নেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড (এপিএমবি)’-এর। কালেভদ্রে বৈঠকে বসলেও আলোচ্য সূচিতে থাকে না অবৈধ দখলে থাকা পরিত্যক্ত বাড়ির ইস্যু। আলোচনা হয় শুধু সরকারের নিয়ন্ত্রণে থাকা বাড়িগুলোর বিষয়ে। যদিও ঢাকার গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করতে বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে একাধিক চিঠি ও তাগিদপত্র। কিন্তু কখনোই আমলে নেয়নি বোর্ড। প্রভাবশালীদের চাপেই মূলত নিষ্ক্রিয় থেকেছে কর্তৃপক্ষ।

পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের (এপিএমবি) সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সম্প্রতি নিজ দপ্তরে ‘আগামীর সময়’কে বললেন, ‘জনবল সংকটের কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারছি না। যে কয়জন ছিল তাদের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।’

সরকারি নথি বিশ্লেষণ করে জানা গেছে, যে ১২৩টি বাড়ি সরকারের নিয়ন্ত্রণে নেই, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— গুলশানের ১০৩, ১০৪ নম্বর রোডের দেড় বিঘা জমিতে ২৯ নম্বর বাড়ি দখলে রেখেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক এমপি সালাম মুর্শিদী। মতিঝিল বাণিজ্যিক এলাকার আট কাঠা জমিসহ ৬০ নম্বর বাড়িটি বরাদ্দ নিলেও বছরের পর বছর ভাড়া না দিয়ে দখলে রেখেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ভাড়া বকেয়া পড়েছে ২৯ কোটি টাকা। কোতোয়ালির প্রায় পাঁচ কাঠা জমির ওপর থাকা বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কমিশনারের কার্যালয়। গুলশান-২-এর ১২৬/১২৭ নম্বর রোডের ১৬ কাঠা জমির ওপর ১৫ নম্বর বাড়িটি দখলে রেখেছে আনসার ক্যাম্প।

এ ছাড়া সাধারণ বীমার অবৈধ দখলে আছে গুলশান-১-এর ১৩৫ নম্বর রোডের ১৭ কাঠা জমির ৪ নম্বর বাড়ি; ১, পুরানা পল্টনের ২১.৬২ কাঠা জমিতে ১৮-তলা ভবন; আর কে মিশন রোডের ২৫-তলা ভবনের ৩ নম্বর বাড়ি; ১৮৯, তেজকুনীপাড়ার প্রায় ৩০ কাঠা জমিতে আটতলা ভবনে ২৮টি ফ্ল্যাট; ৭, ময়মনসিংহ রোডের ২২ কাঠা জমিতে ছয়তলা দুটি ভবনের ৪৫টি ফ্ল্যাট; ৩৩, দিলু রোডের আট কাঠায় আটতলা ভবনের ২১টি ফ্ল্যাট এবং মোহাম্মদপুর বি-ব্লকের হুমায়ুন রোডের সাড়ে সাত কাঠা জমিতে ৫/১৮ নম্বর বাড়িতে থাকছেন সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মচারীরা।

সংশ্লিষ্টদের দাবি, প্রভাবশালীদের চাপ ছাড়াও সরকারের গাফিলতির কারণেই বাড়িগুলো বেহাত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কিছু অসাধু সরকারি কর্মকর্তার হাত রয়েছে। অবৈধ দখলদারদের হাত থেকে বাড়িগুলো দখলমুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই উদাসীন। যেগুলো দখলমুক্ত করতে সরকার মামলা করেছে, উল্টো সেগুলোর রায় গেছে দখলদারদের পক্ষেই। বাড়ি দখলমুক্ত করতে সরকার যেসব মামলা করেছে, সেগুলো যথাযথভাবে পরিচালনা করেননি সরকারের দায়িত্বপ্রাপ্তরা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, রাজধানীতে গেজেটভুক্ত পরিত্যক্ত সরকারি বাড়ির সংখ্যা ৬ হাজার ৫৩৮টি। পরিত্যক্ত বাড়িগুলোর মধ্য থেকে সরকার অবমুক্ত করেছে ১ হাজার ১৮টি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভাড়া ও লিজ দেওয়া হয়েছে অন্তত দেড় হাজার বাড়ি। পরিত্যক্ত সম্পত্তি নিয়ে হাইকোর্টে ৪ হাজার ৩৫৮টি মামলা রয়েছে। কোর্ট অব সেটেলমেন্টে ২৫০টি এবং ভাড়া আদায়-সংক্রান্ত ৪১২টি মামলা চলমান আছে। ২০১৭ সালের ১৪ জুলাই সংসদে প্রশ্নোত্তর পর্বে তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছিলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের সরকারি আবাসন পরিদপ্তর ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের অধীনে থাকা ২৭৮টি বাড়ি বেদখল রয়েছে। এর মধ্যে ১২৪টি পরিত্যক্ত বাড়ি সরকারি আবাসন পরিদপ্তরের অধীন এবং পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের অধীন বেদখলে রয়েছে ১৫৪টি বাড়ি।’

বাড়িদখলসরকারিরাজধানীধানমন্ডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise