খোয়া যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে দেশ জুড়ে সাঁড়াশি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিযানে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে হারানো সরকারি অস্ত্রের সন্ধান দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছে র্যাব।র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অস্ত্রের বিষয়ে সঠিক তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে, দেওয়া হবে পুরস্কারও। তথ্য দেওয়া যাবে র্যাবের এই হটলাইন নম্বরে— ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ ও ০২৫৫৬৬৯৯৯৯। এ ছাড়া ইমো,...