Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫
ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

গ্রাফিকস: আগামীর সময়

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক কর্মকর্তার বিরুদ্ধে সাবেক এক নারী কর্মীকে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগে মামলা হয়েছে। ওই নারীর অভিযোগ, বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল ভাষায় কথা বলতেন অভিযুক্ত কর্মকর্তা। প্রস্তাবে রাজি না হওয়ায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগও নেওয়া হয় বলে দাবি তার।

মরিয়ম আক্তার নামের ওই সাবেক কর্মী গত ২৪ আগস্ট খিলক্ষেত থানায় অভিযোগ দেন। তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে ডিএসইর মানবসম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও এজিএম মো. নাসির উদ্দিন রেজাকে।

খিলক্ষেত থানার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, মামলার অভিযোগ হলো শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা। এতে ঘটনাস্থল হিসেবে খিলক্ষেতের নিকুঞ্জ-২-এর ডিএসই টাওয়ারের লিফটের কথা উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে মরিয়ম আক্তার বলেন, তিনি প্রায় ১৬ বছর ডিএসইর নিকুঞ্জ-২ শাখায় চাকরি করেছেন। ২০২২ সালে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই সন্তান নিয়ে চাকরির আয়ের ওপর নির্ভর করে পরিবারের ব্যয় নির্বাহ করছিলেন তিনি।

অভিযোগে মরিয়ম বলেন, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাসির উদ্দিন বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিতেন। তিনি রাজি না হওয়ায় ২০১৮ সাল থেকে ওই কর্মকর্তা তার প্রতি ক্ষিপ্ত ছিলেন। চাকরিতে থাকা অবস্থায় তাকে মুঠোফোনে ফোন ও এসএমএসের মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগও করেন তিনি।

মরিয়মের অভিযোগ, একপর্যায়ে নাসির উদ্দিন মতিঝিল অফিসে কর্মরত থাকার সময় তাকে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি তিনি ডিএসইর বিভাগীয় ইনচার্জ শফিকুর রহমান এবং মনিটরিং, কমপ্লায়েন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকর্মী সুম্মিতা রানী সাহাকে জানান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে বিচার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে ডিএসইর কার্যালয় মতিঝিল থেকে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় স্থানান্তরিত হয়। এরপর নাসির উদ্দিন তার প্রতি আরও ক্ষিপ্ত হয়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য তালিকায় নাম দেন। পরে তিনি চাকরি থেকে অব্যাহতি পান বলে অভিযোগ করেন মরিয়ম।

মামলার এজাহারে সর্বশেষ ঘটনার তারিখ হিসেবে ১ এপ্রিল ২০২৬-এর কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুর দেড়টার দিকে নিকুঞ্জ-২-এর রোড ২১-এর ডিএসই টাওয়ারের লিফটে নাসির উদ্দিন তাকে দেখে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এরপর তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। মরিয়ম চিৎকার করলে আশপাশের অফিসের লোকজন এগিয়ে আসেন। তখন নাসির উদ্দিন সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী বলেন, ঘটনার পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে কিছুটা স্বাভাবিক হয়ে পরিচিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে থানায় অভিযোগ করেন। এ কারণে অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

অভিযুক্ত মো. নাসির উদ্দিন রেজার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফোন করলে তিনি কেটে দেন। ক্ষুদে বার্তা দিলেও তার কোনো জবাব তিনি দেননি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন