Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৫:০১
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই কর্মসূচি শুরু হয়।

পূর্ব ঘোষিত এই কর্মসূচি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানেও অনুষ্ঠিত হয়। এর মধ্যে রংপুর কেরামতিয়া জামে মসজিদ, সিলেটের বন্দর পয়েন্ট ও চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ আরও বিভিন্ন মসজিদ থেকে একযোগে এই কর্মসূচি শুরু হয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বলেছেন, খুনিরা শুধু শহীদ উসমানকে গুলি করে নাই। তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে। বাংলাদেশের পতাকায় গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষ আজাদ থাকবে না।

‘বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে’, যোগ করেন জাবের।

এর আগে গত বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

রাজধানীওসমান হাদীইনকিলাব মঞ্চ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise