Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

উচ্ছেদের পর কার্ডে দখল

সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০১
উচ্ছেদের পর কার্ডে দখল

গ্রাফিকস: আগামীর সময়

জনগণের ভোগান্তি, দীর্ঘ যানজট, সড়ক দুর্ঘটনার ঝুঁকি ও রাতে চুরি-ছিনতাইকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ফুটপাতে উচ্ছেদের অভিযান শুরু করেছিল। অভিযানে ফুটপাতের দোকানপাট কিছুদিনের জন্য বন্ধও হয়। পরে সরকারের পক্ষ থেকে সিটি করপোরেশনের আওতায় চালু হয় ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা’। এখন নীতিমালাভিত্তিক রেজিস্ট্রেশন করে ‘হকার কার্ড’র মাধ্যমে ফুটপাত বৈধভাবে দখল করে ব্যবসা শুরু করেছেন হকাররা। ফলে ফুটপাত উচ্ছেদ অভিযানে সুফলের চেয়ে ফের ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে।

বিশেষজ্ঞদের মতে, উচ্ছেদ অভিযানের পর হকার কার্ডের মাধ্যমে ফুটপাত বৈধভাবে দখলের সুযোগ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়া এভাবে উচ্ছেদ অভিযান, হকার কার্ড ও নীতিমালা করে কোনো সমাধান আসবে না। আর ডিএমপি বলছে, পুলিশের একার পক্ষে ফুটপাত দখলমুক্ত করা সম্ভব নয়, সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এদিকে ঢাকার হকারদের একাংশকে বসতে বায়তুল মোকাররম মসজিদ-লাগোয়া যে এরশাদ রোডকে নির্বাচিত করেছিল সিটি করপোরেশন, সেখানে এখন বাস পার্কিং করে রাখা হচ্ছে। জায়গাটির বিভিন্ন অংশে ছিন্নমূল মানুষের বসবাস, কোথাও জমেছে ময়লার স্তূপ।

সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররম ঘিরে ফুটপাত জুড়ে আবারও জমজমাট হকারদের বেচাকেনা। অস্থায়ী ছাউনি টানিয়ে পুরো ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে। এ কারণে পথচারীদের চলাচলের জায়গা সরু হয়ে এসেছে। একই চিত্র দেখা গেছে আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন এলাকায়। হকারদের জন্য স্থান চিহ্নিত থাকলেও বাস্তবে সেই সীমারেখা মানার কোনো চিহ্ন নেই। যে যার সুবিধামতো জায়গা দখল করে পসরা সাজিয়ে বসেছেন। এমন চিত্র শুধু বায়তুল মোকাররম বা গুলিস্তানে নয়, নিউ মার্কেট, ফার্মগেট কিংবা মিরপুরসহ যেকোনো প্রধান সড়কের ফুটপাতের চিত্র এখন একই। ফুটপাত জুড়ে চৌকি, ফুটপাত লাগোয়া সড়কে ভ্যান আর প্লাস্টিকের শিট বিছিয়ে বসানো হচ্ছে শত শত দোকান। হকার ব্যবস্থাপনা নীতিমালার সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল নেই।

উচ্ছেদের পর আবার ফুটপাতে একই চিত্র, তাহলে এই উচ্ছেদের সুফল কোথায়— এমন প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান আগামীর সময়কে বলেছেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে তারা (হকার) বসতে না পারেন। প্রতিনিয়ত অবৈধভাবে ফুটপাত উচ্ছেদের অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক বিভাগ কাজ করছে। তবে শুধু পুলিশের পক্ষে সবকিছু সম্ভব নয়। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

উচ্ছেদ অভিযানকে লোকদেখানো বলে মন্তব্য করে গুলিস্তানে চৌকি বসিয়ে কাপড়ের ব্যবসা করা আবদুর রশিদ বলেছেন, ‘পুলিশের অভিযানে দোকান উচ্ছেদ করা হয়েছিল। এখন আমাদের কাছে কার্ড আছে, নিরিবিলি ব্যবসা করছি।’

আবার হকার ব্যবস্থাপনা নিয়ে সরকারের উদ্যোগ যে আশা জাগিয়েছিল, তা নিয়ে এখন হতাশা ব্যক্ত করছেন পথচারীরা। গুলিস্তান এলাকায় আবদুল্লাহ আল মামুন নামের এক পথচারী বললেন, ‘উচ্ছেদ অভিযান চালিয়েও স্থায়ী সমাধান হচ্ছে না। ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সড়কে হাঁটতে হচ্ছে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং যানজটও তীব্র হচ্ছে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ বলেছেন, পথচারীর অধিকার পথচারীকেই ফিরিয়ে দিতে হবে। ঢাকার মতো শহরে ফুটপাত দখল করে হকার বসানো বা রাস্তার অংশ ব্যবহার করতে দেওয়া পরিস্থিতিকে আরও জটিল করবে। একজনকে বসতে দিলে আরও ১০ জন এসে বসবে। তাই পরিকল্পনা করে হকার মুক্ত শহর তৈরি করতে হবে।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের মতে, রাজধানীতে প্রায়
পাঁচ লাখ হকার রয়েছেন। হকার নেতারা বলছেন, বিকল্প ব্যবস্থা ছাড়া হকারদের উচ্ছেদ ও গ্রেপ্তার করা অন্যায়। উচ্ছেদ অভিযানের আড়ালে নতুন করে চাঁদাবাজির সুযোগ তৈরি হচ্ছে।

ডিএমপিচুরি-ছিনতাইট্রাফিক বিভাগফুটপাতদখলসিটি করপোরেশনবঙ্গবন্ধু অ্যাভিনিউ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন