Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

সংসদ অভিমুখে গুম প্রতিরোধ দিবস পালন কমিটির পদযাত্রা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৬:৪৯
সংসদ অভিমুখে গুম প্রতিরোধ দিবস পালন কমিটির পদযাত্রা

মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেন মিছিলে অংশগ্রহাণকারীরা। ছবি: আগামীর সময়

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকার বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেছে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’।

আজ রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে বাংলামোটর মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। মিছিলে অংশগ্রহণ করেন ১১-দলীয় ঐক্যের নেতারা।

পরে মিছিলে অংশগ্রহণকারীরা মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেন। পদযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, দোষীদের শাস্তির আওতায় আনা এবং গুমের সংস্কৃতির অবসান ঘটানোর দাবি জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাইরেক অ্যাকশন’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, সংসদ ভবন ঘেরাও হবে’, ‘ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না’।

এ সময় রাস্তায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।

বাংলামোটর থেকে সংসদ ভবন পর্যন্ত রাস্তায় এ সময় তীব্র যানজট সৃষ্টি হয়। ছবি: এমিল ইসলাম শাহীন

সমাবেশে গুমফেরত ফেরদৌস আজিজ বলেন, ‘আমরা এই বাংলাদেশে আর কোনো গুম ও খুন চাই না। অন্তর্বর্তী সরকারের সময় যে অধ্যাদেশ করা হয়েছিল, সেভাবেই আইন প্রণয়ন করতে হবে।’

কমিটির সদস্য আলমগীর হাসান রাজু বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকার আমাদের ওপর যে অত্যাচার চালিয়েছে, তা নিন্দনীয়। গুম কমিশন গঠন করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সরকারকে নিরপেক্ষভাবে এই কমিশন বাস্তবায়ন করতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘আমাদের কাছে খবর আছে, বর্তমান সরকার পূর্বের অধ্যাদেশটি কাটছাঁট করে প্রকাশ করার পাঁয়তারা করছে। যাতে করে তারা নতুন করে গুমের সংস্কৃতি চালু করতে পারে। জনমানুষের বিরুদ্ধে গিয়ে নতুন করে আর এই বাংলাদেশ গুমের শিকার হতে দেবে না।’

গুমের শিকার ব্রিগ্রেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বলেন, ‘আমি দুবার গুমের শিকার হয়েছি। আইনে সমস্যা থাকায় প্রমাণের অভাবে অনেকেই বিচার পাচ্ছেন না। আইন পরিবর্তন করে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে হবে।’

গুম প্রতিরোধ দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    ২৯ আগস্ট ২০২৬, ২২:০৮

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    advertiseadvertise