গুম প্রতিরোধের অধ্যাদেশ বাতিল করে তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দিয়ে সরকার আবারও গুমের ষড়যন্ত্র করছে। এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।আজ রবিবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির’ উদ্যোগে বাংলামোটর থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।গোলাম পরওয়ার বলেন, ‘গুমের শিকার সংগ্রামী জনতা, জুলাই যোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যারা গুমে...