Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

লোডশেডিংয়ে বাড়ছে জনরোষ, পুলিশের কাছে নিরাপত্তা চাইল পল্লী বিদ্যুৎ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২২:২৪
লোডশেডিংয়ে বাড়ছে জনরোষ, পুলিশের কাছে নিরাপত্তা চাইল পল্লী বিদ্যুৎ

ফাইল ছবি

দেশের গ্রামাঞ্চলে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে জানা গেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একাধিক স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

গত সোমবার দিনাজপুরের নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের এরিয়া অফিসে হামলার ঘটনা ঘটে। এ ছাড়া পার্বতীপুর জোনাল অফিসের আওতাধীন ভবের বাজার ইনডোর উপকেন্দ্রেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব হামলা-ভাঙচুরের একাধিক ভিডিও সামাজিকমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরতদের অনেকেই বলছেন, ধারাবাহিকভাবে লোডশেডিংয়ের মাত্রা বাড়তে থাকায় স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভ জন্ম নিয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশ মহাপরিদর্শকের কাছে বুধবার একটি চিঠি দিয়েছে পল্লী বিদ্যুতে কর্মরতদের সংগঠন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।


আরও পড়ুন

বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

১২ আগস্ট ২০২৬



সংগঠনটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমানের পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে গড়ে আট থেকে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট। পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অত্যধিক লোডশেডিংয়ের কারণে জনরোষ বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্র অফিসগুলো হামলার শিকার হচ্ছে।

এদিকে, গোপালগঞ্জে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি বা ওজোপাডিকো কর্তৃপক্ষ। সব মিলিয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একধরনের নিরাপত্তা শঙ্কায় পড়েছেন এসব প্রতিষ্ঠানের কর্মরতরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জনরোষ আরও বাড়তে পারে বলেও শঙ্কা অনেকের।

পল্লী বিদ্যুৎসহ বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলোর কর্মী, স্থাপনা এবং বিদ্যুৎ উপকেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম। তিনি বলছেন, বিদ্যুৎ অফিসে কর্মরতদের লোডশেডিং র‍্যাশনালাইজেশনসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।


আরও পড়ুন

বিল আসে ঠিকই বিদ্যুৎ থাকে না

১২ আগস্ট ২০২৬



তার ভাষ্য, ‘আমাদের যতগুলো পল্লী বিদ্যুৎ সমিতি আছে, পিডিবি আছে, নেসকো আছে সবাইকে বলা হয়েছে যে, সবাই যেন লোড ম্যানেজমেন্টটা ওইভাবেই করে, কোথাও বেশি লোডশেড, কোথাও কম লোডশেড এটা যেন না হয়।’

এ ছাড়া লোডশেডিংয়ের কারণে সাধারণ গ্রাহকদের ক্ষুব্ধ না হওয়ারও আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। বলেছেন, ‘আমরা বিদ্যুৎ অফিসে কর্মরতদের বলেছি, যাতে তারা মানুষকে একটু বোঝায় যে, এটা তো আমার ব্যক্তিগত কিছু নয়, আমার কারণে বিদ্যুৎটা বন্ধ আছে, এভাবে কমিউনিকেটিভ ওয়েতে একটু ম্যানেজ করার কথা বলেছি।’

পল্লী বিদ্যুৎনিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন